প্রথম ভারতীয় হিসাবে ইজরায়েল সফরে বিশেষ এই কাজটি করবেন মোদী, গর্বে মাথা উঁচু ১৪০ কোটি দেশবাসীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের ইজরায়েল সফরে ইতিমধ্যে রওনা হয়েছেন। তিনি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের ইজরায়েল সফরে ইতিমধ্যে রওনা হয়েছেন। তিনি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi Israel visit 2026, Modi Netanyahu meeting, Modi speech at Knesset, India Israel strategic partnership, Modi Isaac Herzog meeting, India Israel defense cooperation, Modi two day Israel tour, India Israel bilateral talks

Narendra Modi Israel visit 2026: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের ইজরায়েল সফরে ইতিমধ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের ইজরায়েল সফরে ইতিমধ্যে রওনা হয়েছেন। তিনি ইজরায়েলি  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ইজরায়েলি সংসদ, নেসেটে ভাষণ দেবেন। এই সফরকে ভারত–ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরসূচি অনুযায়ী, তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, ইজরায়েলি সংসদ নেসেটে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন।

Advertisment

আরও পড়ুন- মোদীর ইজরায়েল সফরের মাঝে F-22 যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, টানটান উত্তেজনা, কীসের ইঙ্গিত?

ইজরায়েলে রওনা হওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও ইজরায়েলের মধ্যে একটি শক্তিশালী এবং বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে। গত কয়েক বছরে এই সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নেতানিয়াহুর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন জানিয়ে মোদী বলেন, তাঁর ‘প্রিয় বন্ধু’ নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন তিনি।

Advertisment

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, জল ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং পারস্পরিক সম্পর্ক এই সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার দিকেই জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মোদী।

এই সফরের অন্যতম উল্লেখযোগ্য দিক হল, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলি সংসদ নেসেটে  ভাষণ দেবেন। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে বক্তব্য রাখবেন।এছাড়াও সফরকালে তিনি ইজরায়েলের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিশ্লেষকদের মতে, এই সফর ভারত-ইজরায়েল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুই দেশের কৌশলগত সহযোগিতায় নতুন দিশা দেখাতে পারে।

আরও পড়ুন- ৮টি যুদ্ধ, সাড়ে তিন কোটি প্রাণ বাঁচিয়েছেন ট্রাম্প? নিজের ঢাক নিজেই পেটালেন মার্কিন প্রেসিডেন্ট

Israel modi