Narendra Modi: ২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক?

Modi rally in Bengal: SIR আবহেই জানুয়ারিতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বার্তার দিকেই নজর।

Modi rally in Bengal: SIR আবহেই জানুয়ারিতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বার্তার দিকেই নজর।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi West Bengal visit,  Modi rally in Bengal January 2026,  BJP election campaign West Bengal  ,SIR issue, West Bengal politics,  Amit Shah Bengal tour  ,West Bengal assembly election 2026  ,Modi Howrah rally  ,Modi Malda rally  ,BJP Bengal strategy  ,Bengal political news today,নরেন্দ্র মোদি বাংলা সফর,  জানুয়ারিতে মোদির জোড়া সভা  ,বাংলায় মোদির জনসভা  ,এসআইআর ইস্যু বাংলা রাজনীতি,  বিজেপির নির্বাচনী প্রচার  ,অমিত শাহ বাংলা সফর  ,২০২৬ বিধানসভা ভোট  ,হাওড়ায় মোদির সভা  ,উত্তর মালদায় মোদির সভা  ,পশ্চিমবঙ্গ রাজনৈতিক খবর

Pm Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

West Bengal politics: SIR আবহে এবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি জানুয়ারি মাসেই রাজ্যে জোড়া জনসভা করতে চলেছেন তিনি। রাজ্য BJP সূত্রে জানা গিয়েছে, এই পর্বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দু’জায়গাতেই সভা করবেন প্রধানমন্ত্রী।

Advertisment

বিজেপি সূত্রের খবর, আগামী জানুয়ারিতে উত্তর মালদায় একটি জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। পাশাপাশি আগামী ১৮ জানুয়ারি হাওড়ায় একটি বড় জনসভা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে এই সভাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এবারের বঙ্গ ভোটে SIR একটি বড় ইস্যু হয়ে উঠতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে কার্যত কোনও সংশয় নেই। ইতিমধ্যেই রাজ্য সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। তিনি রাজ্য বিজেপিকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ল্যান্ডিংয়ের সময় নেপালের বিমানবন্দরে ভয়াবহ মুহূর্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

অমিত শাহের সফরের পরপরই চলতি জানুয়ারিতে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, সম্প্রতি নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর একটি প্রকাশ্য জনসভা করার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে সেখানে মোদীর হেলিকপ্টার নামতে পারেনি। কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরের জনসভায় বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

সেই ভাষণে তিনি একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ‘বদল’-এর ডাক দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-Kolkata Metro: নতুন বছরের শুরুতেই মেট্রোর মাস্টারপ্ল্যান! যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগের ভূয়সী প্রশংসা!

যদিও এখনও রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক প্রচারের পারদ চড়তে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি জেলায় জেলায় সভা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যজুড়ে জনসভা করার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন-West Bengal weather: ফের কনকনে ঠান্ডার সতর্কবার্তা বাংলায়! ‘শীতের মারকাটারি সেকেন্ড ইনিংস’ শুরু কবে?

এই রাজনৈতিক আবহেই বাংলায় প্রধানমন্ত্রীর জোড়া সভা অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে রাজ্য সফরে এসে অমিত শাহ দাবি করেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি দুই-তৃতীয়াংশ আসন জয় করবে। এখন নতুন বছরে মোদীর এই জোড়া সভা থেকে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে কী বার্তা আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

kolkata news modi Bengal BJP west bengal latest news SIR Latest news