/indian-express-bangla/media/media_files/2025/12/02/narendrapur-2025-12-02-09-20-01.jpg)
Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানা।
Animal Cruelty: পোষা মুরগির দিকে তেড়ে যাওয়ায় এক নিরীহ রাস্তার কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া নবপল্লিক উত্তরপাড়া এলাকায়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীরা। অভিযুক্ত যুবক সুরজিৎ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় আইসক্রিম ব্যবসায়ী সুরজিৎ মণ্ডল বাড়িতে মুরগি পালন করেন। এলাকার একটি রাস্তার কুকুর, যাকে পাড়ার লোকজন ভালোবেসে ‘ধলু’ বা ‘লালি’ বলে ডাকতেন, মাঝেমধ্যেই ওই মুরগিগুলোকে দেখে তেড়ে আসত। অভিযোগ, সেই আক্রোশ থেকেই শনিবার দুপুরে কুকুরটির মাথায় একটি ভারী পাথর দিয়ে সজোরে আঘাত করেন সুরজিৎ। পাথরের আঘাতে কুকুরটির মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই ঘাড় বেঁকে মাটিতে লুটিয়ে পড়ে সেটি।
পাড়ায় শোক ও ক্ষোভ
মৃত কুকুরটি ছিল পাড়ার সকলের অত্যন্ত প্রিয়। পাড়ার বাসিন্দারা জানান, কুকুরটি সম্প্রতি চারটি বাচ্চার জন্ম দিয়েছিল। এলাকার মানুষজনই তাকে নিয়মিত খাবার দিতেন ও দেখাশোনা করতেন। প্রিয় পশুটির এমন করুণ মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন নবপল্লিকের বাসিন্দারা। ঘটনার পর সুরজিতের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানালে তিনি বিন্দুমাত্র অনুশোচনা না দেখিয়ে উল্টে বাসিন্দাদের হুমকি দেন বলে অভিযোগ।
আরও পড়ুন- SIR Hearing: চার ঘণ্টা লাইনের ধকল সইতে পারলেন না বৃদ্ধ, শ্রীরামপুরে এসআইআর শুনানি চলাকালীন মৃত্যু
এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রিয়ব্রত মুখোপাধ্যায় নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি নরেন্দ্রপুর থানায় সুরজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তৎপরতার সঙ্গে সুরজিৎ মণ্ডলকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে পশু হত্যার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন-West Bengal Weather: শীত-বসন্তের লুকোচুরি! এখনই বিদায় বলছে না ঠান্ডা, খুশির খবর শীতপ্রেমীদের জন্য


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us