/indian-express-bangla/media/media_files/2026/02/20/narendrapur-2026-02-20-13-13-00.jpg)
Narendrapur Crime News: আগ্নেয়াস্ত্র-সহ ধৃত যুবক।
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে এলাকায় ঘোরাফেরার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম বাসারুল সরদার (২৬)। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার কুলপি এলাকার বাসিন্দা। শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার পাঁচপোতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে যে, পাঁচপোতা এলাকায় এক সন্দেহভাজন যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। কোনো বড়সড় অপরাধমূলক কাজ ঘটানোর উদ্দেশ্যেই সে সেখানে জড়ো হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুন- West Bengal News Live: ৫৮ লক্ষ নাম বাদের পর এবার কী হতে চলেছে SIR-এ? ভোটার তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে
খবর পাওয়ামাত্রই নরেন্দ্রপুর থানার এসআই ভোলানাথ হালদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। পাঁচপোতা এলাকায় তল্লাশি চালানোর সময় বাসারুলকে দেখতে পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে, ১টি দেশি বন্দুক (One-shutter gun), ১ রাউন্ড তাজা কার্তুজ।
আরও পড়ুন- Paren: ডুয়ার্সের কোলজুড়ে এক ফালি স্বর্গ! অপরূপ প্যারেনে পৌঁছলে মনে হবে আপনি পৃথিবীর বাইরে!
ঘটনাস্থল থেকেই বাসারুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, কুলপি থেকে এত দূরে নরেন্দ্রপুর এলাকায় কার নির্দেশে বা কী উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল।
আরও পড়ুন- Dilip Ghosh: বিজেপির টিকিট চান স্ত্রী রিংকু, কী বললেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা
এই চক্রে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us