বিরাট বিপাকে কংগ্রেস, রাহুল সোনিয়ার বিরুদ্ধেই দায়ের FIR

ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন মোড়। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) এই মামলায় একটি নতুন এফআইআর দায়ের করেছে, যেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সনিয়া গান্ধীসহ মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন মোড়। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) এই মামলায় একটি নতুন এফআইআর দায়ের করেছে, যেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সনিয়া গান্ধীসহ মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ন্যাশনাল হেরাল্ড মামলা, EOW নতুন এফআইআর, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, ইয়ং ইন্ডিয়ান, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, AJL, মানি লন্ডারিং মামলা, ইডি চার্জশিট, রাউস অ্যাভিনিউ আদালত, BNSS ধারা 223, ডোটেক্স শেল কোম্পানি, কংগ্রেস আর্থিক অনিয়ম, National Herald case, Delhi EOW FIR, Sonia Rahul trouble, 16 December court order

ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন মোড়।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঝামেলা আও বেড়েছে। সনিয়া এবং রাহুলের বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। সোনিয়া, রাহুল সহ মোট  ছয়জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এফআইআরে আরও তিনটি কোম্পানির নামও রয়েছে। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

Advertisment

ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন, একাধিক শহরে জারি রেড অ্যালার্ট! কতটা প্রভাব পড়বে কলকাতায়?

ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত শেষ করার পর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লি পুলিশের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। দিল্লি পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেএকটি এফআইআর নথিভুক্ত করেছে। দিল্লি পুলিশের দায়ের করা নতুন এফআইআরে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পাশাপাশি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা এবং আরও তিনজনের নাম রয়েছে। এছাড়াও এজেএল, ইয়ং ইন্ডিয়ান এবং ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে।

Advertisment

ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন মোড়। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) এই মামলায় একটি নতুন এফআইআর দায়ের করেছে, যেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। ইডি সদর দপ্তর থেকে অভিযোগ দায়েরের পরই এই এফআইআর রুজু হয়।

রাতের কলকাতায় বাড়ি ফেরার সময় গাড়িতে তুলে যুবতীর শ্লীলতাহানি, ভয়ঙ্কর অভিযোগে তোলপাড় বাংলা

অভিযোগের আওতায় আনা হয়েছে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডটেক্স মার্চেন্ডাইস নামের ৩ সংস্থাকেও। অভিযোগ, এই ডটেক্স মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড একটি শেল কোম্পানি। যার মাধ্যমে ১ কোটি টাকা গিয়েছে রাহুল গান্ধীর সংস্থা ইয়ং ইন্ডিয়ানের অ্যাকাউন্টে। সেখান থেকেই ৫০ লক্ষ টাকা দিয়ে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সব সম্পত্তি দখল করে ইয়ং ইন্ডিয়ান। সোনিয়া ও রাহুল ছাড়াও এফআইআরে স্যাম পিত্রোদা এবং আরও তিনজন ব্যক্তির নাম রয়েছে। পাশাপাশি তিনটি কোম্পানিকেও অভিযুক্ত করা হয়েছে। 

Sonia Rahul