National voters day 2026: জাতীয় ভোটার দিবসে দেশ গঠনে নারী শক্তি ভুমিকার উল্লেখ প্রধানমন্ত্রীর, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা মোদীর

National voters day 2026: জাতীয় ভোটার দিবস উপলক্ষে তরুণ সমাজের উদ্দেশ্যে বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেছেন, ভোটার হওয়া শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, বরং তা গর্বের বিষয়

National voters day 2026: জাতীয় ভোটার দিবস উপলক্ষে তরুণ সমাজের উদ্দেশ্যে বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেছেন, ভোটার হওয়া শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, বরং তা গর্বের বিষয়

author-image
IE Bangla Web Desk
New Update
National Voters Day, PM Modi letter, youth voters India, first time voters, voter awareness, Indian democracy, My Bharat platform, women participation in voting, Election Commission India

জাতীয় ভোটার দিবসে দেশ গঠনে নারী শক্তি ভুমিকার উল্লেখ প্রধানমন্ত্রীর

National voters day 2026: জাতীয় ভোটার দিবস উপলক্ষে তরুণ সমাজের উদ্দেশ্যে বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেছেন, ভোটার হওয়া শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, বরং তা গর্বের বিষয় এবং গণতন্ত্রে অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। জাতীয় ভোটার দিবসে দেশের যুবসমাজকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী ভোটদান উদযাপনের আহ্বান জানিয়েছেন।

Advertisment

চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, গণতন্ত্রে ভোট দেওয়া একদিকে যেমন বিশেষ সুযোগ, অন্যদিকে তেমনি বিরাট দায়িত্বও। একজন ভোটার গোটা জাতির প্রতিনিধিত্ব করেন। ভোট দেওয়ার সময় আঙুলে যে  কালি লাগানো হয়, তা ভারতের গণতন্ত্রের প্রাণবন্ত চেতনাকেই প্রতিফলিত করে। তিনি বলেন, অনেক তরুণ-তরুণী আছেন যাঁরা প্রথমবার ভোটার হচ্ছেন এই মুহূর্তটি তাঁদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁদের আমার তরফে উষ্ণ অভ্যর্থনা। 

আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক  

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, যখন বাড়ি বা পাড়ায় কেউ প্রথমবার ভোটার হন, তখন তাঁকে উৎসাহিত করা সকলের দায়িত্ব। তাঁর মতে, গণতন্ত্রে প্রথমবার অংশগ্রহণকারীদের মধ্যেই জাতির ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা নিহিত রয়েছে। তাই এই মুহূর্তকে উদযাপন করা প্রয়োজন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল ও কলেজে গণতান্ত্রিক মূল্যবোধ শেখানো হয়, তাই ছাত্রছাত্রীরা প্রথমবার ভোটার হলে সেটিকে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে উদযাপন করা উচিত। জাতীয় ভোটার দিবস, যা প্রতি বছর ২৫ জানুয়ারি পালিত হয়, এই ধরনের অনুষ্ঠানের জন্য উপযুক্ত দিন বলে উল্লেখ করেন তিনি।

চিঠিতে প্রধানমন্ত্রী ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন। তিনি লেখেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং গণতন্ত্রের দীর্ঘ ইতিহাস এই দেশের গর্ব। ১৯৫১-৫২ সালের প্রথম সাধারণ নির্বাচন বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে গণতান্ত্রিক চেতনা ভারতীয়দের রক্তে মিশে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পাহাড়, দ্বীপ বা জঙ্গল সব জায়গাতেই মানুষ ভোট দিয়ে নিজের কণ্ঠস্বর তুলে ধরেন।

আরও পড়ুন-নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস 

নারীশক্তির ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে নারী ও বিশেষ করে তরুণীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সচেতনতা ও অংশগ্রহণ ভারতের গণতন্ত্রের ভিত আরও মজবুত করছে।

চিঠির শেষে প্রধানমন্ত্রী তরুণদের ‘মাই ইয়ং ইন্ডিয়া’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, এই প্ল্যাটফর্ম দেশের উন্নয়নে যুবসমাজের প্রতিশ্রুতি ও অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?  

National voters day 2026 modi