Bank Strike Today: দরকারি কাজ আটকে যেতে পারে! আজ দিনভর ব্যাংক ধর্মঘটে গ্রাহক-ভোগান্তি উঠতে পারে চরমে

27 January Bank Strike: আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট! ৫ দিন কাজের দাবিতে কর্মবিরতি। এসবিআই ও পিএনবি-সহ সরকারি ব্যাংকের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। এটিএম খোলা? জানুন বিস্তারিত।

27 January Bank Strike: আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট! ৫ দিন কাজের দাবিতে কর্মবিরতি। এসবিআই ও পিএনবি-সহ সরকারি ব্যাংকের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। এটিএম খোলা? জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Bank Strike Today, 27 January Bank Strike, Is Bank Open Today, SBI Strike, UFBU Strike,5-Day Work Week, PSU Bank Strike, Banking Services Impacted, PNB, Bank of Baroda,ব্যাংক ধর্মঘট, ২৭ জানুয়ারি ব্যাংক ধর্মঘট, আজকের ব্যাংক পরিষেবা, ব্যাংক খোলা না বন্ধ,৫ দিনের কর্মদিবস, এসবিআই, পিএনবি, এটিএম পরিষেবা, ইউএফবিইউ

Bank Strike Today: আজ ব্যাঙ্ক ধর্মঘট।

প্রজাতন্ত্র দিবসের ছুটির রেশ কাটতে না কাটতেই আজ, মঙ্গলবার বড়সড় ভোগান্তির মুখে ব্যাংক গ্রাহকরা। আজ, ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠন ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স’ (UFBU)। সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে এই ধর্মঘটের জেরে আজ দিনভর ব্যাহত হতে পারে সরকারি ব্যাংকগুলির পরিষেবা।

Advertisment

কেন এই ধর্মঘট?

ইউনিয়নের দাবি, ২০২৪ সালের মার্চ মাসে ‘ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন’ (IBA)-এর সঙ্গে বেতন চুক্তির সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সব শনিবার ব্যাংক ছুটি ঘোষণা করা হবে। এবং এর বিনিময়ে সোম থেকে শুক্র রোজ ৪০ মিনিট অতিরিক্ত কাজ করতে রাজি ছিলেন কর্মীরা। কিন্তু প্রায় দুই বছর হতে চললেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সংগঠনের তরফে ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, "৫ দিনের কর্মদিবস কোনো ছাড় নয়, এটা দীর্ঘদিনের বকেয়া সংস্কার। এলআইসি, আরবিআই বা শেয়ার বাজারে ৫ দিন কাজ হলে ব্যাংকে কেন নয়?"

আরও পড়ুন- West Bengal News Live: দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা?

কোন ব্যাংকগুলি প্রভাবিত হবে?

আজকের ধর্মঘটে মূলত সরকারি ব্যাংকগুলির ওপর প্রভাব পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া-র মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শাখা আজ বন্ধ থাকতে পারে বা পরিষেবা আংশিক ব্যাহত হতে পারে। তবে এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI) বা কোটাক মাহিন্দ্রার মতো বেসরকারি ব্যাংকগুলিতে ধর্মঘটের প্রভাব পড়ার সম্ভাবনা কম, সেখানে কাজ স্বাভাবিকভাবেই চলার কথা।

আরও পড়ুন-Akhilesh Yadav: “ইডি পারেনি, বিজেপিও পারবে না! বাংলায় ফের দিদিই ফিরছেন”, ভবিষ্যদ্বাণী অখিলেশের

গ্রাহকদের জন্য বিকল্প কী?

ব্যাংক শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল পরিষেবা সচল। এটিএম (ATM) ও ক্যাশ ডিপোজিট মেশিন: টাকা তোলা বা জমার জন্য ব্যবহার করা যাবে। অনলাইন ব্যাংকিং: ইউপিআই (UPI), নেট ব্যাংকিং, এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ (যেমন YONO) স্বাভাবিকভাবেই কাজ করবে। CSP: কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহক সেবা কেন্দ্রগুলি খোলা থাকতে পারে।

আরও পড়ুন-‘কাকু’র মুখোশে শয়তান! সোনারপুরে নাবালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে ধৃত সরকারি আধিকারিক

ধর্মঘট এড়াতে গত সপ্তাহেই চিফ লেবার কমিশনারের উপস্থিতিতে বৈঠক হয়েছিল। কিন্তু সেখানে কোনো সদর্থক সমাধান সূত্র না বের হওয়ায় আজ মধ্যরাত পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে কর্মী সংগঠনগুলি।

27 January Bank Strike Bank Strike Today Is Bank Open Today