/indian-express-bangla/media/media_files/2025/11/15/bihar-election-2025-11-15-17-38-37.jpg)
বিজেপি ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৯টি এবং জেডিইউ সমান সংখ্যক আসনে লড়ে ৮৫টি আসনে জয় পেয়েছে।
Bihar Election Result 2025: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পেছনে একাধিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ কাজ করেছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপি ও জেডিইউ-র সমন্বিত শক্তি তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটকে স্পষ্ট ব্যবধানে পরাজিত করেছে। ২৪৩ আসনের মধ্যে এনডিএ জিতেছে ২০২টি আসন, যা রাজ্যে কার্যত সুনামি তুলেছে। যদিও এই নির্বাচনে আরজেডি সর্বাধিক ভোট পেয়েছে—প্রায় ১ কোটি ১৫ লক্ষ—তবুও আসন সংখ্যার নিরিখে হিসাবে তারা মাত্র ২৫টিতে সীমাবদ্ধ থেকেছে। বিজেপি পেয়েছে ১ কোটি ভোট এবং জেডিইউ পেয়েছে ৯৭ লক্ষ ভোট।
আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯
বিজেপি ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৯টি এবং জেডিইউ সমান সংখ্যক আসনে লড়ে ৮৫টি আসনে জয় পেয়েছে। আগের নির্বাচনের তুলনায় জেডিইউর আসন সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। অন্যদিকে, আরজেডি ১৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২৫টি আসন জিতেছে, এবং কংগ্রেস ৬১টি আসনে লড়ে মাত্র ৬টিতে জয় পেয়েছে। গত ১৫ বছরের মধ্যে এটিই কংগ্রেস ও আরজেডি—উভয়ের কাছেই সবচেয়ে খারাপ ফলাফল।
আরও পড়ুন- কোন ফর্মূলায় ১০ বার টানা কুর্সিতে নীতীশ? কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ?
এনডিএ-র বিপুল জয়ের পেছনে যে ফ্যাক্টরগুলি কাজ করেছে
■ মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা:
মহিলা ভোটব্যাংক ধরে রাখতে নীতিশ কুমারের কৌশল ছিল অত্যন্ত কার্যকর। মেয়েদের সাইকেল ও আর্থিক সহায়তা থেকে শুরু করে মদ নিষিদ্ধকরণ, সরকারি চাকরিতে ৩৫% সংরক্ষণ—সবকিছুই তাকে মহিলা ভোটারদের কাছে জনপ্রিয় করে তুলেছে। নির্বাচন শুরুর আগে মুখ্যমন্ত্রীর মহিলা কর্মসংস্থান প্রকল্পের আওতায় ১ কোটি ১৩ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা স্থানান্তর তাদের সমর্থন আরও সুদৃঢ় করেছে।
আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
■ জঙ্গল রাজ–এর স্মৃতি ও আইনশৃঙ্খলা ইস্যু:
নির্বাচনী প্রচারপর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার লালু-যুগের “জঙ্গলরাজ” স্মরণ করিয়ে দিয়েছিলেন। নিরাপত্তা ও সুশাসনের প্রশ্নে ভোটারদের বড় অংশ বিশেষত তরুণ ও মহিলা ভোটাররা নীতিশ কুমারের উপর আস্থা রাখেন। মোদীর প্রচার তেজস্বী যাদবকে এই ইস্যুতে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
■ বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প
নীতিশ সরকারের ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে নির্বাচনী ফলাফলে। মুখ্যমন্ত্রী বিদ্যুৎ গ্রাহক সহায়তা প্রকল্পের আওতায় ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হচ্ছেন। কোনো আবেদন ছাড়াই এই সুবিধা পাওয়ায়, নিম্ন ও মধ্যবিত্তের শ্রেণির কাছে সরকারের প্রতি আস্থা আরও অটুট থেকেছে।
আরও পড়ুন-লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া
■ নীতিশ কুমারের স্বচ্ছ্ব ভাবমূর্তি:
প্রায় ২ দশক ক্ষমতায় থাকা সত্ত্বেও নীতিশ কুমারের ভাবমূর্তি এখনও স্বচ্ছ্ব। দুর্নীতি–বিতর্ক বা ব্যক্তিগত কেলেঙ্কারি—কোনো অভিযোগই নীতীশের বিরুদ্ধে ওঠেনি। রাজনৈতিক পালাবদল সত্ত্বেও “সুশাসন বাবু” হিসেবে তার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে।
■ উন্নয়ন–ইমেজ:
রাস্তাঘাট, সেতু, ওভারব্রিজ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলার উন্নতিতে নীতিশ কুমারের নেতৃত্বে বিহার এক নতুন পরিচিতি পেয়েছে। “বিকাশ পুরুষ” হিসেবে তার ভাবমূর্তি গ্রাম থেকে শহর সব জায়গায় প্রভাব ফেলেছে।
আরও পড়ুন-Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!
সব মিলিয়ে উন্নয়ন, মহিলা ভোট, কল্যাণমূলক প্রকল্প, আইনশৃঙ্খলার প্রশ্ন এবং নেতাদের ব্যক্তিগত ইমেজ এই সব কারণ বিহারে এনডিএকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us