Suvendu Adhikari: 'ঐতিহাসিক জয়, বিস্ময়কর মুহূর্ত, এবার বাংলার পালা', বিহারে NDA-র বিপুল সাফল্যে উচ্ছ্বসিত শুভেন্দু

Bihar Election 2025 Results: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ এনডিএ-র ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। মোট ২৪৩ আসনের মধ্যে এনডিএ এগিয়ে ২০২ আসনে। এনডিএ-র বিপুল সাফল্যে শুভেন্দু অধিকারীর প্রশংসা, মোদীর নেতৃত্বকে বললেন ‘অতুলনীয়’ ও ‘দূরদর্শী’।

Bihar Election 2025 Results: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ এনডিএ-র ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। মোট ২৪৩ আসনের মধ্যে এনডিএ এগিয়ে ২০২ আসনে। এনডিএ-র বিপুল সাফল্যে শুভেন্দু অধিকারীর প্রশংসা, মোদীর নেতৃত্বকে বললেন ‘অতুলনীয়’ ও ‘দূরদর্শী’।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar Election 2025 Results LIVE Updates, result bihar election 2025, eci result by election, live election,লালু প্রসাদ যাদব,bihar election result date and time, bihar poll, bihar legislative assembly, nda party in bihar, election commission of india result, bihar election 2025 date, mgb party bihar, result of bihar election, election results 2025, election commission live result, live election result, voting results,live election results bihar, 2025 bihar legislative assembly election results, bihar election 2025 live result, live news bihar election, mahagathbandhan bihar seat sharing 2025, results of bihar election 2025, bihar live news, tejashwi yadav, bihar assembly election results, বিহারে কংগ্রেসের ভরাডুবি, eci bihar election,Bihar Election 2025 results, bihar 2020 election result, bihar election live counting, bihar assembly,বিহার রেজাল্ট লাইভ, ndtv news live, election commission of india bihar, bihar counting live, result elect

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Bihar Election 2025 Results: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ ফের একবার স্পষ্ট জনাদেশ এনডিএ-র পক্ষেই। ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই যে প্রবণতা দেখা যাচ্ছিল, তারই প্রতিফলন মিলল বিকেলের ট্রেন্ডে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ২৪৩ আসনের মধ্যে এনডিএ এগিয়ে আছে ২০২টি আসনে, যেখানে মাত্র ৩৫টি আসনে এগিয়ে মহাগঠবন্ধন। কার্যত একতরফা লড়াইয়ে বিহারের রাজনৈতিক ছবিতে রীতিমতো ঝড় তুলেছে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ।

Advertisment

এনডিএ-র এই ঐতিহাসিক ফলাফলে উচ্ছ্বাস ছড়িয়েছে দেশের অন্যান্য রাজ্যের বিজেপি শিবিরেও। পশ্চিমবঙ্গেও এর প্রতিফলন দেখা যায়। রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স-এ (পূর্বে টুইটার) শুভেচ্ছা বার্তা জানিয়ে লেখেন, “বিহারে এনডিএ-র ঐতিহাসিক জয়। গণতন্ত্র ও উন্নয়নের জন্য এক বিস্ময়কর মুহূর্ত। বিহারের জনগণ স্পষ্টতার সঙ্গে কথা বলেছেন, জাতীয় গণতান্ত্রিক জোটকে অভূতপূর্ব জনাদেশ প্রদান করেছেন।”

আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: 'বিহারে সুশাসনের জয়!', NDA-র দুর্ধর্ষ কামব্যাকে আপ্লুত মোদী, নীতিশদের শুভেচ্ছায় ভরালেন প্রধানমন্ত্রী

Advertisment

শুভেন্দু আরও লেখেন, “আমাদের উচ্চাকাঙ্ক্ষী নেতা নরেন্দ্র মোদীজি—এই গৌরবময় বিজয় তাঁর অতুলনীয় দূরদর্শী নেতৃত্বের প্রতি চূড়ান্ত শ্রদ্ধাঞ্জলি। তাঁর নির্দেশনায়, কল্যাণ, অবকাঠামো ও ক্ষমতায়নের ওপর এনডিএ-র যে মনোযোগ, বিশেষ করে নারীশক্তির উন্নতির জন্য নিরলস উদ্যোগ, তা প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে জোয়ার ঘুরিয়ে দিয়েছে।”

আরও পড়ুন-Bihar Election Result 2025: বিহারে কেন ডুবল মহাগঠবন্ধন? কংগ্রেসের ভরাডুবির নেপথ্যে মূলত এই ৩ কারণ

বিহারের নির্বাচনী হাওয়ায় এনডিএ-র এই স্বচ্ছ ও বিস্ময়কর জয়ের কারণ হিসেবে রাজনৈতিক মহলের বড় অংশই মনে করছেন—সুশাসন, স্থিতিশীলতা, উন্নয়নমূলক প্রকল্প এবং ভোটার তালিকা শুদ্ধিকরণ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচেষ্টা বড় ভূমিকা নিয়েছে। অন্যদিকে মহাগঠবন্ধনের ভরাডুবি তাদের সংগঠনগত দুর্বলতা ও ভোটব্যাঙ্ক ধরে রাখতে ব্যর্থতাকেই আরও স্পষ্ট করেছে।

আরও পড়ুন-Tejashwi Yadav: বিহারের ভার তেজস্বীকে দিলেন না রাজ্যবাসী! নেপথ্যে রয়েছে এই ৩ কারণ

নির্বাচনী চিত্র এখন কার্যত স্পষ্ট। বিহারবাসী ফেরও বিশ্বাস রেখেছেন এনডিএ জোটের ওপর। আর সেই ঐতিহাসিক বিজয়কে সামনে রেখে বিজেপি শিবিরে সাজছে উদ্‌যাপনের প্রস্তুতি।

bjp Suvendu Adhikari west bengal latest news bihar election 2025 exit polls Bihar Election Results 2025 Bihar Election 2025 results