/indian-express-bangla/media/media_files/2024/11/14/SMUHfGrQyKihkaom3gaq.jpg)
Arjun Singh: বিজেপি নেতা অর্জুন সিং। Photograph: (kk)
Bihar election 2025 Result: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ ইন্ডিয়া জোটকে পিছনে ফেলে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পথে গেরুয়া শিবির। ভোটগণনার অন্তিম পর্যায়েই স্পষ্ট—বিহারে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪৩ আসনের বিধানসভায় এনডিএ এগিয়ে ১৬৭টি আসনে, আর মহাগঠবন্ধন এগিয়ে ৬৯টি আসনে। কার্যত দাপটের সঙ্গেই দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি-জেডিইউ জোট।
এনডিএর এই জয়ের ধাক্কা কাটতে না কাটতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিশ্লেষণ। অন্যদিকে, পশ্চিমবঙ্গকে তুলনায় এনে একাধিক মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ ও বিহারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। বিহারের নির্বাচনকে এসআইআর দিয়ে বিচার করা ঠিক নয়। বিহারে এই ফল যে আসবে তা আগেই অনুমান করেছিলাম। বিহারের এসআইআর আর বাংলার এসআইআরের মধ্যে আকাশ-পাতাল তফাৎ।”
বাংলার পরিস্থিতিকে তোলপাড় করে অর্জুন সিং দাবি করেন, “পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়েছে। তারা ঢুকে ভোটার কার্ড, আধার—সব তৈরি করে নিয়েছে। ‘ওয়ান নেশন ওয়ান রেশন’ চালুর সময়ই এক কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল—সেখানেই স্পষ্ট হয় কত অনুপ্রবেশকারী রয়েছে। এখন অনুপ্রবেশকারীরা পালাতে শুরু করেছে। পুরোপুরি কার্যকর হলে শাসক দলের বিপদ সামনেই আছে। তৃণমূলের বিপদ অবশ্যম্ভাবী।”
আরও পড়ুন- Tej Pratap Yadav: মহুয়ার ময়দানে লজ্জার হার তেজ প্রতাপ যাদবেরও, চারেই আটকে লালু-পুত্র
বিহারের রাজনৈতিক ফলাফলে তিনি দেখছেন উন্নয়ন ও ভোটব্যাঙ্কের চরিত্রগত পরিবর্তন। তাঁর কথায়, “বিহারে এসআইআর নিয়ে কোনও অসন্তোষ ছিল না। ‘জঙ্গল রাজ’ ফিরে আসবে—এই প্রচারই ছিল মুখ্য। এনডিএ সরকারের আমলে বিহারে বড়সড় উন্নয়ন হয়েছে। জাতপাতের বাইরে গিয়ে এবার এনডিএর জন্য নতুন ভোটব্যাঙ্ক তৈরি হয়েছে। বিহার এখন কাস্ট-পলিটিক্স থেকে বেরিয়ে আসছে।”
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে তিনি উল্লেখ করলেন মহিলা এবং যুব ভোটকে—“বিহারের মহিলাদের ভোট এবার যে প্রবলভাবে এনডিএর দিকে যাবে, তা আগে কখনও দেখিনি। যুব সমাজও বড় সংখ্যায় এনডিএকে ভোট দিয়েছে। এটাই বদলে দিয়েছে সমীকরণ।”
আরও পড়ুন- Tejashwi Yadav: বিহারের ভার তেজস্বীকে দিলেন না রাজ্যবাসী! নেপথ্যে রয়েছে এই ৩ কারণ
বিহারে এনডিএর এহেন দাপুটে জয়ের পর রাজ্য-রাজনীতিতে নতুন বিশ্লেষণের জোয়ার—জাতপাত নয়, উন্নয়ন ও মহিলা-যুব শক্তিই কি এবার নির্ণায়ক, সেই প্রশ্নই এখন চর্চায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us