/indian-express-bangla/media/media_files/2025/11/12/gold-price-today-12th-november-2025-11-12-14-32-17.jpg)
ফের কমল সোনার দাম
Gold Price Today 14 November: বিহার নির্বাচনের ফলাফলের মাঝে শুক্রবার সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,৭৮৫ টাকা, যা আগের দিনের তুলনায় ৮০ টাকা কম। ২২ ক্যারেট সোনা প্রতি গ্রামে ১১,৭২০ টাকা—গতকালের তুলনায় ৭০ টাকা কম। ১৮ ক্যারেট সোনার দামও কমে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৯,৫৮৯ টাকা, যা আগের দিনের থেকে ৫৮ টাকা কম। ফলে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৮০০ টাকা, আর ২২ ও ১৮ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৭০০ এবং ৫৮০ টাকা কমেছে।
'টাইগার অভি জিন্দা হ্যায়', এনডিএ-র বিশাল জয়ের ইঙ্গিতেই চওড়া হাসি নীতীশের
আজ, মুম্বই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কেরল, পুনে, বিজয়ওয়াড়া, নাগপুর এবং ভুবনেশ্বরে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২,৭৮৫ টাকা। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১১,৭২০ টাকা। দিল্লি, জয়পুর, চণ্ডীগড় এবং অযোধ্যায় আজ প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১২,৮০০ টাকা। ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১১,৭৩৫ টাকা।
আজ চেন্নাই, মাদুরাই, সালেম, ত্রিচিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১২৯১৬ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১১৮৪০ টাকা। আজ ভদোদরা, আহমেদাবাদ, পাটনা, সুরাট এবং রাজকোটে ২৪ এবং ২২ ক্যারেট সোনার দাম যথাক্রমে ১২৭৯০ টাকা এবং ১১৭২৫ টাকা।
উড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণ কান্ডে মাস্টারমাইণ্ডের বাড়ি, বিরাট পদক্ষেপ মোদী সরকারের
রূপার দাম কত?
আজ ভারতে রূপার দাম প্রতি গ্রাম ১৭৩.১০ টাকা এবং প্রতি কেজি ১৭৩,১০০ টাকা। গতকালও দাম একই ছিল, অর্থাৎ কোনও পরিবর্তন হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us