/indian-express-bangla/media/media_files/2026/01/23/netaji-subhash-2026-01-23-14-28-44.jpg)
129th Netaji Jayanti news: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভিটেতে শ্রদ্ধা নিবেদন।
দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তীতে আজ আবেগে ভাসল সুভাষগ্রামের কোদালিয়া। তাঁর পৈতৃক ভিটেতে এদিন সকাল থেকেই ছিল সাজ সাজ রব। নেতাজির স্মৃতিবিজড়িত এই ভিটেতে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ ও পর্যটক। স্থানীয় 'নেতাজি কৃষ্টি কেন্দ্র'-এর উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে।
স্মৃতিবিজড়িত ঘরে মানুষের ঢল
প্রতিবছরের মতো এবারও ১২৯তম জন্মদিবস উপলক্ষে সকাল থেকেই পৈতৃক বাড়ির দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। যে ঘরটিতে নেতাজি একসময় সময় কাটিয়েছিলেন, সেটি দর্শনার্থীদের জন্য ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া বাড়ির সংলগ্ন মিউজিয়ামে সংরক্ষিত নেতাজির জীবন, সংগ্রাম এবং আজাদ হিন্দ ফৌজের বীরত্বগাথা তুলে ধরা রেপ্লিকা ও দুষ্প্রাপ্য ছবিগুলি দেখতে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বয়স্কদের পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- 'নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি ভারতীয়ত্বের প্রমাণ দিতে হতো?', কেন্দ্রকে তোপ মমতার
এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘কৃষ্টি সংসদ’-এর সম্পাদক পল্লব কুমার দাস বলেন, “আজকের দিনটিকে ঘিরে বাঙালির আবেগ আজও অমলিন। নেতাজি শুধু ইতিহাসের কোনো চরিত্র নন, তিনি আমাদের দৈনন্দিন লড়াই ও অনুপ্রেরণার নাম। তাঁর পৈতৃক ভিটেতে এই আয়োজন আমাদের গর্ব।”
আরও পড়ুন-ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ আদৌ অংশ নেবে ভারত? কোন কোন বিষয়ে অস্বস্তি নয়াদিল্লির?
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনভর এলাকায় বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে নেতাজির বীরত্বের স্মৃতিকে স্মরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে, সুভাষগ্রামের কোদালিয়ায় আজ যেন এক টুকরো ইতিহাস জীবন্ত হয়ে উঠেছিল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us