"আর কতদিন বিদেশের মাটিতে থাকবেন দেশনায়ক?" জন্মজয়ন্তীতে নেতাজি-কন্যার আর্তি ছিঁড়ে দিচ্ছে ভারতবাসীর বুক!

Netaji 129th Birth Anniversary: নেতাজির ১২৯তম জন্মজয়ন্তীতে আবেগঘন আবেদন কন্যা অনিতা বসু পাফের। জাপানের রেনকোজি মন্দির থেকে সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার ডাক দিলেন তিনি।

Netaji 129th Birth Anniversary: নেতাজির ১২৯তম জন্মজয়ন্তীতে আবেগঘন আবেদন কন্যা অনিতা বসু পাফের। জাপানের রেনকোজি মন্দির থেকে সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার ডাক দিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
নেতাজি সুভাষচন্দ্র বসু, অনিতা বসু পাফ, রেনকোজি মন্দির, নেতাজির চিতাভস্ম, ১২৯তম জন্মজয়ন্তী, Netaji 129th Birth Anniversary, Anita Bose Pfaff, Renkoji Temple Ashes

Netaji 129th Birth Anniversary: রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার জন্য ভারতবাসীর কাছে আর্তি তাঁর কন্যা অনিতা বসু পাফের।

Anita Bose Pfaff: আজ দেশজুড়ে পালিত হচ্ছে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। এই মাহেন্দ্রক্ষণেই জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজির 'চিতাভস্ম' ভারতবর্ষে ফিরিয়ে আনার জন্য ভারতবাসীর কাছে সওয়াল করেছেন তাঁর কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি একে নেতাজির 'মরণোত্তর নির্বাসন মুক্তি' বলে অভিহিত করেছেন।

Advertisment

অনিতা জানান, যিনি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবনের অধিকাংশ সময় নির্বাসনে কাটালেন, স্বাধীনতার আট দশক পরেও তাঁর চিতাভস্ম বিদেশের মাটিতে পড়ে রয়েছে, এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। নেতাজি-কন্যা অনিতা পাফে ভারতবাসীর উদ্দেশ্যে বলেছেন, "নেতাজির কন্যা হিসেবে আমি বর্তমান প্রজন্মের ভারতীয়দের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা তাঁর নির্বাসন মুক্তির লড়াইয়ে শামিল হোন। তাঁর দেহাবশেষ উপযুক্ত সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে এনে যথাযোগ্যভাবে শেষকৃত্য সম্পন্ন করতে সমর্থন জানান।"

আরও পড়ুন- West Bengal News Live: কলকাতায় ইডি-র 'বস' রাহুল নবীন, সিজিও-তে রুদ্ধদ্বার বৈঠক, টার্গেট কি আইপ্যাক?

তাঁর দেওয়া বিবৃতিতে তিনি মনে করিয়ে দিয়েছেন, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইপেইতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় এবং পরবর্তীকালে তাঁর চিতাভস্ম টোকিওর রেনকোজি মন্দিরে রাখা হয়। দীর্ঘ কয়েক দশক ধরে সেই মন্দিরের পুরোহিতরাই তা আগলে রেখেছেন।

আরও পড়ুন-Gold and Silver prices today: ২৩ জানুয়ারি কলকাতায় কমল সোনার দাম, সরস্বতী পুজোয় কতটা সস্তা হলুদ ধাতু?

রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য:

নেতাজির মৃত্যু রহস্য নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক থাকলেও অনিতা বসু পাফ এবং পরিবারের একাংশের সদস্যরা বরাবরই রেনকোজির চিতাভস্ম বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করে চলেছেন। আজ ১২৯তম জন্মজয়ন্তীতে তাঁর এই আবেদন কেন্দ্রের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন-Saraswati Puja: দুর্গাপুজোও এখানে ফিকে! কালনার মানুষের কাছে কেন শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো? জানুন ৩০০ বছরের ইতিহাস

Renkoji Temple Ashes Anita Bose Pfaff Netaji 129th Birth Anniversary