income tax slab 2026: "জেল নয়, জরিমানা!" কর ফাঁকিতে বড় স্বস্তি দিলেন নির্মলা, ১ এপ্রিল থেকে নতুন আইন

Union Budget 2026 Tax Slab - old vs new regime: আয়কর স্ল্যাবে কোনো পরিবর্তন নেই। তবে ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়কর আইন। ছোটখাটো কর ফাঁকিতে জেল নয়, ১০% জরিমানা দিলেই মিলবে ছাড়। জানুন বিস্তারিত।

Union Budget 2026 Tax Slab - old vs new regime: আয়কর স্ল্যাবে কোনো পরিবর্তন নেই। তবে ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়কর আইন। ছোটখাটো কর ফাঁকিতে জেল নয়, ১০% জরিমানা দিলেই মিলবে ছাড়। জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
New Income Tax Act 2026, Budget 2026 Income Tax, ITR Deadline Extended, Tax Evasion Penalty, Nirmala Sitharaman,নতুন আয়কর আইন, বাজেট ২০২৬, আয়কর স্ল্যাব, কর ফাঁকি জরিমানা, আয়কর রিটার্ন, নির্মলা সীতারামন,Union budget 2026

Union budget 2026: কেন্দ্রীয় বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।

New Income Tax Act 2026: ২০২৬-এর বাজেটে মধ্যবিত্তের প্রত্যাশা পুরোপুরি না মিটলেও, আয়কর আইনে বড়সড় সংস্কারের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার সংসদে বাজেট পেশ করে তিনি জানালেন, আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে দেশে চালু হতে চলেছে সম্পূর্ণ 'নতুন আয়কর আইন'।

Advertisment

যদিও এদিন সাধারণ করদাতাদের হতাশ করে অর্থমন্ত্রী জানান, চলতি বাজেটে আয়কর কাঠামো বা স্ল্যাবে কোনো পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, করের হার আগের মতোই অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন- Income Tax Slabs Change Budget 2026 LIVE Updates: অর্থ কমিশনের পরিকল্পনা অনুযায়ী রাজ্যগুলো ১.৪ লক্ষ কোটি টাকা পাবে

স্বস্তি কর ফাঁকির শাস্তিতে স্ল্যাবে বদল না হলেও করদাতাদের দুশ্চিন্তা কমাতে একটি বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আয়কর ব্যবস্থাকে সরল করতে এবং হয়রানি কমাতে তিনি জানান, এবার থেকে ছোটখাটো কর ফাঁকির ক্ষেত্রে আর জেলের সাজা বা কঠিন শাস্তি ভোগ করতে হবে না।

নতুন নিয়ম:

কর ফাঁকি ধরা পড়লে, ধার্য করের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিলেই নিষ্কৃতি পাওয়া যাবে।করদাতাদের অহেতুক আইনি জটিলতা থেকে মুক্তি দিতেই শাস্তির বদলে জরিমানার এই নতুন ব্যবস্থা।

আরও পড়ুন-Union Budget 2026 Live: ক্যানসারের ১৭ ওষুধের দাম কমল, বাংলার জন্য বড় ঘোষণা, হাই স্পিড ট্রেন করিডরে জুড়ছে শিলিগুড়ি

আয়কর রিটার্ন ও নতুন আইন

অর্থমন্ত্রী এদিন আরও জানান, আয়কর রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে যে নতুন আয়কর আইন কার্যকর হতে চলেছে, তার মূল লক্ষ্যই হলো কর ব্যবস্থাকে আরও সহজ ও সরল (Simplified) করে তোলা।

আরও পড়ুন-Humayun Kabir: মমতার বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগে তোলপাড় ফেললেন হুমায়ুন কবীর, কেঁপে উঠল রাজ্য-রাজনীতি

Union Budget 2026 New Income Tax Act 2026 Budget 2026 Income Tax