বর্ষবরণের রাতে বিরাট চাঞ্চল্য, উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ, পরিবারের হাড়হিম করা অভিযোগ

বুধবার মধ্যরাতের এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে মৃত যুবকের পরিবার তাঁদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে বলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতের এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে মৃত যুবকের পরিবার তাঁদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে বলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
Englishbazar murder, New Year night murder, ITI More dead body, Nabaranjan Mondal murder, Malda crime news, Englishbazar police case, CCTV footage investigation, Rathbari outpost, New Year celebration crime, Malda police investigation

বর্ষবরণের রাতে বিরাট চাঞ্চল্য

বর্ষবরণের গভীর রাতে ইংরেজবাজার শহরের ব্যস্তবহুল এলাকা আইটিআই মোড় থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। 

Advertisment

বুধবার মধ্যরাতের এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে মৃত যুবকের পরিবার তাঁদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে বলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

মৃতের পরিবারের অভিযোগ,  বুধবার বর্ষবরণের রাতে বন্ধুদের সাথে পিকনিক করবে বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল নব রঞ্জন মন্ডল (৩০) । এরপর বৃহস্পতিবার বছরের প্রথম দিনই রথবাড়ি ফাঁড়ির পুলিশের মারফত নবরঞ্জনের দেহ উদ্ধারের কথা জানা যায়। 

মৃতদেহের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাতেই অনুমান , কেউ বা কারা ওকে খুন করে রাস্তার ধারে ফেলে পালিয়েছে। পুলিশ জানিয়েছে, আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নবরঞ্জন মন্ডল (৩০) । তার বাড়ি ইংরেজবাজার শহরের ওয়ার্ডের জাহাজফিল্ড এলাকায় । নবরঞ্জন শহরের রথবাড়ি এলাকার একটি হার্ডওয়ারের দোকানের কর্মী ছিলেন। বর্ষবরণ রাতে সাইকেল নিয়ে বাড়ি থেকে পিকনিকের নাম করে বেরিয়েছিল সে। এরপরেই আইটিআই মোড়ের কাছে রাস্তার ধারে দেহ উদ্ধার হয় ওই যুবকের। 

মৃতের এক দাদা হিমাংশু মন্ডল জানিয়েছেন, এদিন কাজ থেকে ফিরে ভাই সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে পিকনিক করবে বলে। ওর মানিব্যাগে সবসময় আধার কার্ড, ভোটার , কার্ড প্যান কার্ড থাকতো। কিন্তু এদিন সকালে পুলিশ মারফত জানতে পারি, আমাদের এলাকার জনৈক ব্যক্তি শ্রীচরণ মন্ডল ভোরে কাজে যাওয়ার সময় রাস্তার ধারে আমার ভাইয়ের দেহ পড়ে থাকতে দেখে । 

এরপরই রথবাড়ি ফাঁড়ির পুলিশকে উনি খবর দেন। শহরের ব্যস্তবহুল একটা এলাকায় বর্ষবরণের রাতে আমার ভাইকে কে বা কারা মেরে ফেললো সেটা পুলিশের নজরে এলো না, তা ভাবতেই অবাক লাগছে। এই এলাকার আশেপাশে সিসি ক্যামেরায় মোড়া রয়েছে। আমাদের দাবি সেই সিসিটিভির ফুটেজ দেখেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক। কারণ, ভাইয়ের গোটা শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ওকে খুন করেছে দুষ্কৃতীরা। কিন্তু খুনের কারণ সম্পর্কে আমরা এখন ও কিছু বুঝে উঠতে পারছি না। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, মনোরঞ্জনের সঙ্গে দীর্ঘদিন আগেই মানিকচক থানা এলাকার বাসিন্দা রুমি মন্ডলের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের এক নাবালিকা কন্যা সন্তান রয়েছে। কিন্তু পারিবারিক অশান্তির কারণে রুমি মন্ডল মানিকচকের মথুরাপুরে তার বাবার বাড়িতে গত দেড় বছর ধরে থাকতো। এখানেও কারোর কোনও হাত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে যে এলাকায় দেহ উদ্ধার হয়েছে তার আশেপাশে অনেক সিসি ক্যামেরা রয়েছে। সেগুলি থেকে ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। 

এদিকে বুধবার বর্ষবরণের রাতে উপচে পড়লো বিভিন্ন এলাকার রেস্তোরাঁ ও হোটেলে মানুষের ঢল। ইংরেজবাজার শহরের বিভিন্ন এলাকায় বর্ষবরণ উৎসবকে ঘিরে যেন মানুষের ঢল নেমেছিল। অনেকের মতে দুর্গা পূজার অষ্টমী এবং নবমীর ভিড়কেও যেন ছাপিয়ে গিয়েছে এদিনের বর্ষবরণ রাতে শহরের মানুষের ভিড়। 

ইংরেজবাজার পুরসভার উদ্যোগে শহরের বিবেকানন্দ যুব আবাস সংলগ্ন মাঠে গত এক সপ্তাহ ধরে চলছে কার্নিভাল উৎসব। সেখানেও প্রতিদিনই প্রচুর মানুষের ঢল নামছে, মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কার্নিভাল উৎসব সুষ্ঠুভাবে পরিচালিত করতে জেলা পুলিশ ও প্রশাসন সবরকম প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। 

আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে

আরও পড়ুন-West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী

আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

Murder Malda