নিপা আক্রান্তদের শারীরিক অবস্থা এখনও সংকটজনক! আতঙ্ক নয়, রাজ্যের সাফ বার্তা

পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫। মাত্র এক সপ্তাহের মধ্যে একাধিক সংক্রমণের ঘটনা সামনে আসায় কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা।

পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫। মাত্র এক সপ্তাহের মধ্যে একাধিক সংক্রমণের ঘটনা সামনে আসায় কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Nipah virus,  Nipah virus West Bengal  ,Nipah virus Barasat  ,Nipah virus infection , Nipah virus transmission  ,Nipah virus bats,  Human to human Nipah virus,  Nipah virus nurses infected  ,Nipah virus symptoms,  Nipah virus latest news India  ,Nipah virus animal host,  Nipah virus outbreak,নিপা ভাইরাস  ,নিপা ভাইরাস সংক্রমণ,  পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস,  বারাসতে নিপা ভাইরাস  ,নিপা ভাইরাস বাদুর  ,নিপা ভাইরাস মানব ,থেকে মানব  নিপা ভাইরাস আক্রান্ত নার্স,  নিপা ভাইরাস কীভাবে ছড়ায়,  নিপা ভাইরাস উপসর্গ,  নিপা ভাইরাস প্রাণী সংক্রমণ  ,নিপা ভাইরাস আতঙ্ক,  নিপা ভাইরাস স্বাস্থ্য সতর্কতা

Nipah virus: প্রতীকী ছবি।

নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫। মাত্র এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে একাধিক সংক্রমণের ঘটনা সামনে আসায় কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১০০ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

Advertisment

নিপা ভাইরাস একটি জুনোটিক রোগ, যা মূলত প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়, আবার দূষিত খাবার কিংবা মানুষ থেকে মানুষেও সংক্রামিত হতে পারে।

আরও পড়ুন-Pm Modi Singur Rally: ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’, সিঙ্গুরে দাঁড়িয়ে ‘মহা জঙ্গলরাজ’ খতমের ডাক মোদীর 

রাজ্যে এই ভাইরাসে প্রথম দু’জন নার্স আক্রান্ত হয়েছিলেন। তারা উভয়েই উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। আক্রান্তের মধ্যে এক পুরুষ নার্স ও এক মহিলা নার্স। দু’জনেই বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন। এর পাশাপাশি আরও তিনজন একজন চিকিৎসক, একজন নার্স এবং এক স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনটাই খবর এনডিটিভির সূত্রে।

রাজ্য স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, প্রথমদিকে আক্রান্ত দু’জন নার্সের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে অন্যজনের অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। তিনি বলেন, “পুরুষ নার্সের শারীরিক অবস্থা কিছুটা ভালো হচ্ছে, কিন্তু মহিলা নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। দু’জনকেই আইসিসিইউ-তে রাখা হয়েছে।”

আরও পড়ুন- 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, নিপা ভাইরাসে আক্রান্ত হলে উপসর্গহীন সংক্রমণ থেকে শুরু করে তীব্র শ্বাসকষ্ট ও প্রাণঘাতী এনসেফালাইটিস পর্যন্ত হতে পারে। এই ভাইরাস শূকরের মতো প্রাণীদের মধ্যেও মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, নিপা অত্যন্ত সংক্রামক এবং লালা, মল-মূত্র, রক্তের মতো শরীরের তরলের মাধ্যমে ছড়াতে পারে বলে সতর্কতা জারি করেছে। ফলে আক্রান্ত ব্যক্তির সেবা করতে গিয়ে কাশি বা হাঁচির মাধ্যমেও সংক্রমণের আশঙ্কা থাকে।

তবে বিশেষজ্ঞরা এটাও জানিয়েছেন যে, মানুষ থেকে মানুষে সীমিত আকারে সংক্রমণ ঘটলেও বর্তমানে নিপা ভাইরাসের এমন বৈশিষ্ট্য নেই, যা থেকে মহামারির রূপ নিতে পারে। সংক্রমণ রুখতে দ্রুত কন্ট্যাক্ট ট্রেসিং অত্যন্ত জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করে পর্যবেক্ষণে রাখা ও প্রয়োজন অনুযায়ী আইসোলেশনে রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে নিপা সংক্রমণ এড়াতে কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত হাত ধোয়া, শূকর বা বাদুড়ের সংস্পর্শ এড়ানো, খামার পরিষ্কার রাখা, বাদুড়ের বিচরণস্থলের কাছাকাছি না যাওয়া, দূষিত ফল বা খেজুরের রস না খাওয়া, ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির শরীরের তরলের সংস্পর্শ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর পরিষেবায় নিযুক্তদের জন্য গ্লাভস, মাস্ক, PPE-এর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। 

আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন 

Nipah virus West Bengal