/indian-express-bangla/media/media_files/2026/01/18/pm-modi-singur-rally-live-2026-01-18-08-32-01.jpg)
Pm Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Narendra Modi Speech: মাত্র ৪৫ বছর বয়সেই বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের ব্যাটন উঠল তাঁর হাতে। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। আর দায়িত্ব গ্রহণের দিনেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে পেলেন এক অভাবনীয় সম্মান। দলীয় কার্যলয়ে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট জানালেন, "পার্টির বিষয়ে নীতিন নবীনই আমার বস।" মোদীর মুখে এমন কথা শুনে তখন মঞ্চেই করজোড়ে প্রণাম সারতে দেখা গেল নবীনকে।
মোদী-শাহদের উপস্থিতিতে রাজ্যাভিষেক
এদিন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দলের পরবর্তী কান্ডারী হিসেবে নীতিন নবীনকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মতো শীর্ষ নেতৃত্ব। বিদায়ী সভাপতি জে পি নাড্ডা, যিনি ২০২০ সালের জানুয়ারি থেকে এই গুরুদায়িত্ব সামলেছেন, তিনি এদিন উত্তরসূরি নীতিন নবীনের হাতে দায়িত্ব তুলে দেন।
আরও পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?
প্রধানমন্ত্রীর ‘বস’ বার্তা
এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তা। নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নিজের পদমর্যাদার চেয়ে দলীয় অনুশাসনকে ঊর্ধ্বে তুলে ধরেন। তিনি বলেন, "মানুষের মনে হতে পারে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনবারের বিজয়ী বা ২৫ বছর ধরে সরকার প্রধান। কিন্তু এসবের আগে একটাই বড় সত্য,আমি বিজেপির একজন সাধারণ কার্যকর্তা। এটাই আমার সবচেয়ে বড় গর্ব।"
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/20/nabin-2026-01-20-16-41-08.jpg)
এরপরেই নীতিন নবীনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "যখন পার্টির কোনো বিষয় আসবে, তখন আমি শুধুই একজন কার্যকর্তা, আর নীতিন নবীন হলেন আমার বস। উনি আমাদের সবার অধ্যক্ষ।" প্রধানমন্ত্রীর এই বিনম্র স্বীকারোক্তি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি করে।
রাজনৈতিক মহলের মতে, নীতিন নবীনের মতো তরুণ মুখকে সভাপতি পদে এনে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিল, তারা ভবিষ্যৎ প্রজন্মের হাতে দলের রাশ তুলে দিতে প্রস্তুত। মাত্র ৪৫ বছরে এই পদে আসীন হয়ে নীতিন নবীন এখন বিজেপির নবীন প্রজন্মের প্রতীক। জে পি নাড্ডার পর এবার তাঁর নেতৃত্বে বিজেপি সংগঠন কোন পথে এগোয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us