Nitin Nabin: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন নীতিন নবীন, আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা

Nitin Nabin: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া আজ, সোমবার শুরু হচ্ছে। দলের কার্যকরী সভাপতি নীতিন নবীন আজ সর্বভারতীয় সভাপতি পদের জন্য তাঁর মনোনয়ন জমা দেবেন।

Nitin Nabin: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া আজ, সোমবার শুরু হচ্ছে। দলের কার্যকরী সভাপতি নীতিন নবীন আজ সর্বভারতীয় সভাপতি পদের জন্য তাঁর মনোনয়ন জমা দেবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
নীতিন নবীন বিজেপি সভাপতি, BJP national president election, নীতিন নবীন মনোনয়ন, বিজেপি জাতীয় সভাপতি নির্বাচন, BJP organisational election, Narendra Modi Amit Shah support, বিজেপি সদর দপ্তর নির্বাচন, BJP leadership news, national president BJP announcement

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন নীতিন নবীন

Nitin Nabin: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া আজ, সোমবার  শুরু হচ্ছে। দলের কার্যকরী সভাপতি নীতিন নবীন আজ সর্বভারতীয় সভাপতি পদের জন্য তাঁর মনোনয়ন জমা দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামীকাল, ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে।

Advertisment

দলীয় সূত্রে জানা গেছে, নীতিন নবীনের মনোনয়নের প্রস্তাবক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা। পাশাপাশি, জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতে দেশের সমস্ত রাজ্য থেকে তাঁর মনোনয়নের জন্য সমর্থন সংগ্রহ করা হয়েছে।

কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক?

বিজেপি সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ দুপুর ২টো থেকে ৪টের  মধ্যে নীতিন নবীন তাঁর মনোনয়নপত্র জমা দেবেন। এরপর বিকেল ৪টে  থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র যাচাইয়ের কাজ চলবে। সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে প্রত্যাহারের সময় নির্ধারিত রয়েছে। তবে, নির্বাচনের ফল এবং সর্বভারতীয় সভাপতি হিসেবে নীতিন নবীনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মঙ্গলবার, ২০ জানুয়ারি।

বিজেপির সংবিধান অনুযায়ী, সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য কমপক্ষে পাঁচটি রাজ্য থেকে প্রস্তাব আসা বাধ্যতামূলক এবং প্রতিটি সেটে ২০ জন করে প্রস্তাবক থাকতে হয়। তবে এই নির্বাচনে দলীয় নেতৃত্ব সমস্ত রাজ্য থেকেই প্রস্তাব সংগ্রহ করেছে। এ জন্য প্রতিটি রাজ্যে প্রস্তাবকদের একটি নির্দিষ্ট ফর্ম পাঠানো হয়েছিল, যেখানে ২০ জন প্রস্তাবকের নাম ও স্বাক্ষর সংগ্রহ করে ১৮ জানুয়ারির মধ্যে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন

আগামীকাল, ২০ জানুয়ারি বিজেপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে নীতিন নবীনকে সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক, রাজ্য ইনচার্জ এবং জাতীয় স্তরের পদাধিকারীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই সমাবেশে ভাষণ দিতে পারেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত।

প্রবল ঝাঁকুনি, দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেনের একের পর এক বগি, রাতের অন্ধকারে বিরাট দুর্ঘটনা

সভাপতি নির্বাচিত হওয়ার পর আগামী ২১ জানুয়ারি নীতিন নবীন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ওই বৈঠকে রাজ্য সভাপতি, রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক এবং ইনচার্জরাও উপস্থিত থাকবেন। বৈঠকে দলীয় ভবিষ্যৎ রূপরেখা ও সাংগঠনিক দিকনির্দেশ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, বিজেপির সর্বভারতীয়  সভাপতি নির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকায় মোট ৫,৭০৮ জন ভোটারের নাম রয়েছে। এই তালিকা ৩০টি রাজ্যে সম্পন্ন হওয়া সাংগঠনিক নির্বাচনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা এবং কর্ণাটকের মতো কয়েকটি রাজ্যে এখনও সংগঠনিক নির্বাচন সম্পন্ন না হওয়ায় সেখানকার ভোটাররা এই তালিকায় অন্তর্ভুক্ত হননি।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্রকেও SIR-এর নোটিস! চরম বিরর্কে কী জানালো কমিশন?

bjp