Nitish Kumar: কাউন্টডাউন স্টার্ট! নীতীশের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন এই হেভিওয়েট নেতারা

Nitish Kumar: আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নীতীশ কুমার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।

Nitish Kumar: আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নীতীশ কুমার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Nitish Kumar oath taking, Bihar new government, NDA Bihar, Gandhi Maidan Patna, PM Modi Patna event, JDU BJP cabinet, Bihar politics, নীতীশ কুমার শপথ, বিহার নতুন সরকার, এনডিএ বিহার, গান্ধী ময়দান শপথগ্রহণ, পাটনা খবর, জেডিইউ বিজেপি সরকার

নীতীশের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন এই হেভিওয়েট নেতারা

Nitish Kumar: আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নীতীশ কুমার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। 

Advertisment

আরও পড়ুন- নীতীশের রাজ্যাভিষেক! গমগম করছে গান্ধী ময়দান, কিছুক্ষণেই অনুষ্ঠানস্থলে মোদী

আরও পড়ুন- জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

Advertisment

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে  আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে সিসিটিভি নজরদারি।   শপথগ্রহণের আগের দিন নীতীশ কুমার পদত্যাগ করেন, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানান। এর আগে নীতীশ কুমার সর্বসম্মতিক্রমে এনডিএ বিধায়ক দলীয় নেতা নির্বাচিত হন।

আরও পড়ুন-'কীভাবে ইন্টারভিউয়ে দাগিরা'? SSC-কে কড়া ধমক বিচারপতি অমৃতা সিনহার

শুক্রবার পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। নীতীশ কুমারের সঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রায় ২০ জন মন্ত্রী শপথ নেবেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ৮৯টি আসন এবং জেডিইউ ৮৫টি আসন জয়ী হয়েছে, যার ফলে এনডিএ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। আরজেডি মাত্র ২৫টি আসন পেয়েছে, কংগ্রেস ছয়টি এবং এআইএমআইএম পাঁচটি আসনে সন্তুষ্ট হয়েছে।

আরও পড়ুন-বিহারে NDA ঝড়ের দাপট, 'রাজার' মত মাথা উঁচু করে শপথ নীতীশের

নীতীশ কুমার যদি এই মেয়াদ সম্পূর্ণ করেন, তাহলে তিনি দেশের সবচেয়ে বেশিদিন কুর্সিতে বসা মুখ্যমন্ত্রীদের তালিকার শীর্ষস্থানের অধিকারী হবেন। বর্তমানে ভারতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন সিকিমের পবন কুমার চামলিং (২৪ বছর ১৬৫ দিন), ওড়িশার নবীন পট্টনায়ক (২৪ বছর ৯৯ দিন), পশ্চিমবঙ্গের জ্যোতি বসু (২৩ বছর ১৩৭ দিন) এবং অন্যান্যরা। নীতীশ কুমারের বর্তমান মেয়াদ ১৯ বছর ৯৩ দিন। আগামী পাঁচ বছর বাধাহীনভাবে কাটালে ভারতের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তাক লাগাবেন নীতীশ কুমার।

আরও পড়ুন-জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

Nitish Kumar