/indian-express-bangla/media/media_files/2025/11/20/nitish-kumar-favourite-food-dosa-patna-bihar-cm-news-2025-11-20-14-38-38.jpg)
বিশেষ এই 'ফাস্ট ফুডের' জন্য মন উথাল-পাতাল করে নীতীশের, জানেন সেটি কী?
Nitish Kumar: পাটনার গান্ধী ময়দানে শপথ নিয়ে দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার। বুধবারের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ এনডিএ-র শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পাশাপাশি জেডিইউ ও বিজেপির আরও ২৬ জন নেতা এনডিএ-র নতুন মন্ত্রিসভায় শপথ নেন। এর ঠিক একদিন আগে এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর নতুন সরকার গঠনের দাবি জানান নীতিশ কুমার।
বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে প্রবল চাপে কমিশন
রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও নীতিশ কুমারের খাদ্যাভ্যাসে রয়েছে বড়সড় চমক। তাঁর অত্যন্ত পছন্দের খাবার নিরামিষ, কম মশলাদার খাবার। তবে বিশেষ একটি খাবারের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। সেটি হল ধোসা এবং নিরামিষ ইন্দো-চাইনিজ খাবার। নির্বাচনী প্রচারে বারবার দেখা গেছে, সময় পেলেই তিনি পাটনার দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় ধোসা খেতে পৌঁছে যাচ্ছেন।
সাংসদের সামনেই তৃণমূল নেতাকে মার, বীরভূমে চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, তুমুল উত্তেজনা
রিপোর্ট অনুসারে নীতিশ কুমার বিশেষ করে মশলা ধোসা ও বাটার মশালা ধোসা খুব পছন্দ করেন। প্রচারের ফাঁকে বা সরকারি কাজের ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই তিনি এই সাউথ ইন্ডিয়ান ডিস উপভোগ করেন। পাশাপাশি তিনি পিৎজা বা বার্গারের বদলে তিনি নিতে পছন্দ করেন রোস্টেড প্যাটি। যদিও একবার মুখ্যমন্ত্রীর অনুরোধে দ্রুত পিৎজাও পৌঁছে দেওয়া হয়েছিল বলে খবর।
নীতিশ কুমারের অন্যতম প্রিয় ধোসার ঠিকানা পাটনার জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাঁশি বিহার’। ফ্রেজার রোডে অবস্থিত এই রেস্তোরাঁটি দীর্ঘদিন ধরেই খাঁটি দক্ষিণ ভারতীয় স্বাদ এবং বিশ্বস্ত গ্রাহক পরিষেবার জন্য পরিচিত।
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us