Nitish Kumar: জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

Nitish Kumar: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। এর ফলে রাজ্যে সরকার গঠনের দায়িত্ব নিতে যাচ্ছে এনডিএ। জেডিইউ নেতা নীতীশ কুমার বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Nitish Kumar: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। এর ফলে রাজ্যে সরকার গঠনের দায়িত্ব নিতে যাচ্ছে এনডিএ। জেডিইউ নেতা নীতীশ কুমার বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar election, NDA win, Nitish Kumar, free electricity scheme, women voters, Tejashwi Yadav, RJD defeat, Bihar development, good governance, BJP Bihar, JDU results, Mahagathbandhan failure

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার

Nitish Kumar: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। এর ফলে রাজ্যে সরকার গঠনের দায়িত্ব নিতে যাচ্ছে এনডিএ। জেডিইউ নেতা নীতীশ কুমার বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নীতীশ কুমারের উপর সবার নজর গোটা দেশের।

Advertisment

আরও পড়ুন- নীতীশের রাজ্যাভিষেক! গমগম করছে গান্ধী ময়দান, কিছুক্ষণেই অনুষ্ঠানস্থলে মোদী

আরও পড়ুন- বিহারে NDA ঝড়ের দাপট, 'রাজার' মত মাথা উঁচু করে শপথ নীতীশের

নীতীশ কুমার ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় রয়েছেন। গত দুই দশক ধরে তিনি অসংখ্য রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। কখনও জোট এবং সরকার পরিবর্তন করেছেন, কিন্তু কখনো তার পদ ত্যাগ করেননি। বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) তিনি সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের বিধায়ক দলের নেতা নির্বাচিত হন, যার ফলে তিনি আবারও বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। 

Advertisment

২০০০ সালের মার্চ মাসে শুরু হওয়া তার মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ বর্তমানে প্রায় ১৯ বছর ৯৩ দিন। এই সময়ে মাত্র একবার জিতন রাম মাঝি ২০১৪ সালের মে থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাকি সময় নীতীশ কুমারই রাজ্যের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন- নভেম্বরের শেষে কুলকুলিয়ে ঘামলেও অবাক হবেন না, আবহাওয়ার বিরাট বদল, শীতের ইনিংসে জোর ধাক্কা

শুক্রবার পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। নীতীশ কুমারের সঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রায় ২০ জন মন্ত্রী শপথ নেবেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ৮৯টি আসন এবং জেডিইউ ৮৫টি আসন জয়ী হয়েছে, যার ফলে এনডিএ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। আরজেডি মাত্র ২৫টি আসন পেয়েছে, কংগ্রেস ছয়টি এবং এআইএমআইএম পাঁচটি আসনে সন্তুষ্ট হয়েছে।

আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড়ের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের কর্তারা, দিলেন বিরাট নির্দেশ

নীতীশ কুমার যদি এই মেয়াদ সম্পূর্ণ করেন, তাহলে তিনি দেশের সবচেয়ে বেশিদিন কুর্সিতে বসা মুখ্যমন্ত্রীদের তালিকার শীর্ষস্থানের অধিকারী হবেন। বর্তমানে ভারতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন সিকিমের পবন কুমার চামলিং (২৪ বছর ১৬৫ দিন), ওড়িশার নবীন পট্টনায়ক (২৪ বছর ৯৯ দিন), পশ্চিমবঙ্গের জ্যোতি বসু (২৩ বছর ১৩৭ দিন) এবং অন্যান্যরা। নীতীশ কুমারের বর্তমান মেয়াদ ১৯ বছর ৯৩ দিন। আগামী পাঁচ বছর বাধাহীনভাবে কাটালে ভারতের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তাক লাগাবেন নীতীশ কুমার।

আরও পড়ুন- 'কীভাবে ইন্টারভিউয়ে দাগিরা'? SSC-কে কড়া ধমক বিচারপতি অমৃতা সিনহার

Nitish Kumar