Mahakal Temple: মমতার ঘোষণা বাস্তবায়ন, মহাকাল মন্দির তৈরিতে জমি বরাদ্দ রাজ্য মন্ত্রিসভার

North Bengal temple project: উত্তরবঙ্গের মাটিগড়ায় মহাকাল মন্দির নির্মাণে ২৫.১৫ একর জমি বরাদ্দ করল রাজ্য মন্ত্রিসভা। এসজেডজেএ-র মাধ্যমে জমি হস্তান্তর করে পর্যটন দপ্তর মন্দির ও কালচারাল সেন্টার গড়ে তুলবে।

North Bengal temple project: উত্তরবঙ্গের মাটিগড়ায় মহাকাল মন্দির নির্মাণে ২৫.১৫ একর জমি বরাদ্দ করল রাজ্য মন্ত্রিসভা। এসজেডজেএ-র মাধ্যমে জমি হস্তান্তর করে পর্যটন দপ্তর মন্দির ও কালচারাল সেন্টার গড়ে তুলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Constitution Day  ,West Bengal CM message  ,Secularism under threat India,  Federalism India at risk  ,Democracy warning Mamata Banerjee,  Tribute to Dr BR Ambedkar,  Indian Constitution principles,  Constitution Day 2025 India  ,Protect Indian Constitution  ,Unity in diversity India,মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান দিবস  ,পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বার্তা  ,ধর্মনিরপেক্ষতা সংকট,  ফেডারেলিজম হুমকির মুখে,  গণতন্ত্র হুমকির মুখে  ডঃ বি. আর. আম্বেদকর শ্রদ্ধা  ,ভারতের সংবিধান  ,সংবিধান রক্ষা বার্তা , বৈচিত্র্যে একতা,  সংবিধান দিবস ২০২৫

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গের মাটিগড়ায় মহাকাল মন্দির নির্মাণে আনুষ্ঠানিকভাবে জমি বরাদ্দ করল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতে এই প্রকল্পের জন্য জরুরি জমি স্থানান্তরের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Advertisment

অর্থমন্ত্রী জানান, লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের লিজহোল্ডের অন্তর্গত মোট ২৫.১৫ একর জমি সিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডেডিএ) অধীনে নেওয়া হবে। এর মধ্যে ১৭.৪১ একর অব্যবহৃত ও খালি জমি আন্তঃবিভাগীয় স্থানান্তরের মাধ্যমে স্থানীয় পর্যটন দফতরের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- West Bengal news live updates: বঙ্গে SIR ঝড়! ভোটার তালিকা থেকে উধাও লক্ষ লক্ষ নাম, সংখ্যাটা জানলে চমকে যাবেন!

Advertisment

এই জমি দার্জিলিং জেলার মাটিগড়া থানার অন্তর্গত উজানু মৌজা (জেএল নং ৮৬) এবং গৌরচরণ মৌজা (জেএল নং ৮১)-তে অবস্থিত। পর্যটন দফতরের অধীনে জমি যাওয়ার পর সেখানে মহাকাল মন্দিরের পাশাপাশি একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও নির্মিত হবে।

ডাবগ্রামে নতুন কনভেনশন সেন্টার

মন্ত্রিসভা উত্তরবঙ্গের জন্য আরও একটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে—সম্পূর্ণ নতুন একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। বর্তমানে রাজ্যের দুটি বড় কনভেনশন সেন্টার রয়েছে—একটি কলকাতার নিউটাউনে, অন্যটি দিঘায়। এর পর তৃতীয় কনভেনশন সেন্টারটি তৈরি হবে দার্জিলিং জেলার ডাবগ্রাম মৌজায়।

আরও পড়ুন- CEO office protest: তৃণমূলপন্থী BLO-দের রাতভর অবস্থান, BJP-র পাল্টা বিক্ষোভে উত্তপ্ত রাজ্য-রাজনীতি

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ডাবগ্রাম মৌজার ১০ একর জমিতে এই প্রকল্প গড়ে উঠবে। জমিটি ‘তিস্তা টাউনশিপ’ এলাকার অন্তর্গত এবং এশিয়ান হাইওয়ে–২-এর লাগোয়া। উত্তরবঙ্গে বহুদিন ধরে বড়সড় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দাবি উঠছিল। অবশেষে সেই পরিকল্পনার বাস্তবায়নের পথে এগোল রাজ্য সরকার।

আরও পড়ুন-Cyclone Seniyar: নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত?

একাধিক ধর্মীয় প্রকল্পে জোর দিচ্ছে রাজ্য

এর আগে রাজ্য সরকার দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ শেষ করে ছ’মাসের মধ্যেই বিপুল ভিড় দেখেছে। সম্প্রতি ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ‘দুর্গা অঙ্গন’ প্রকল্পের। কিছুদিন আগেই সেই প্রকল্পের জমিও বরাদ্দ করেছে মন্ত্রিসভা।

kolkata news Mamata Banerjee north bengal tourism Bengali News Bengali News Today Mahakal Mandir