Post Office Scheme: সন্তানের ভবিষ্যত হোক আরও নিরাপদ, ৫ বছরে ১১ লক্ষ টাকার বেশি নিশ্চিত রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিম আপনাকে রাজা করবে

Post Office Scheme: যে কোনও ভারতীয় নাগরিক দেশের যেকোনো পোস্ট অফিসে সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে একটি এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারেন। এনএসসি-র লক-ইন-পিরিয়ড ৫ বছর

Post Office Scheme: যে কোনও ভারতীয় নাগরিক দেশের যেকোনো পোস্ট অফিসে সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে একটি এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারেন। এনএসসি-র লক-ইন-পিরিয়ড ৫ বছর

author-image
IE Bangla Web Desk
New Update
NSC, National Savings Certificate, Post Office Scheme, fixed income investment, 7.7% interest rate, risk-free investment, tax exemption 80C, 5-year lock-in, lump sum investment, secure investment

পোস্ট অফিসের এই স্কিম আপনাকে রাজা করবে

Post Office Scheme: ২৫ লক্ষ টাকার সার্টিফিকেটে মাত্র ৫ বছরের মেয়াদপূর্তিতে পান ৩৬.৪৭ লক্ষ টাকার বিরাট রিটার্ন। পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় সার্টিফিকেট (এনএসসি) ভারতের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প, যা বিনিয়োগকারীদের নিশ্চিত রিটার্ন এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ দেয়। এই সরকারি প্রকল্পে বর্তমান বার্ষিক সুদের হার ৭.৭% নির্ধারিত রয়েছে। 

Advertisment

আরও পড়ুন-Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন

যে কোনও ভারতীয় নাগরিক দেশের যেকোনো পোস্ট অফিসে সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে একটি এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারেন। এনএসসি-র লক-ইন-পিরিয়ড ৫ বছর এবং সুদ বার্ষিকভাবে গণনা হয় তবে সম্পুর্ণ টাকা মেয়াদপূর্তির সময় প্রদান করা হয়।

Advertisment

আরও পড়ুন-‘বলো দুগ্গা মাইকি জয়’, বিসর্জনের সময় কেন উচ্চারিত হয় এই ডাক? জানুন চমকপ্রদ সেই ইতিহাস

এনএসসি সিঙ্গেল অথবা জয়েন্ট সর্বাধিক তিনজন, কিংবা একজন নাবালকের ক্ষেত্রে  অভিভাবক খুলতে পারেন। নাবালক অ্যাকাউন্টধারীরা ১৮ বছর বয়সে পৌঁছানোর পর নতুন KYC জমা দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। 

পোস্ট অফিসে সরাসরি গিয়ে অথবা অনলাইনে নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে এনএসসি-র জন্য অ্যাকাউন্ট খোলা যায়। অনলাইনে খোলার জন্য প্রথমে একটি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকা আবশ্যক। সর্বনিম্ন বিনিয়োগ ১,০০০ টাকা  সর্বোচ্চ জমার সীমা নেই। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য?

NSC-তে এককালীন ২৫ লক্ষ টাকার বিনিয়োগে ৫ বছরের শেষে মেয়াদপূর্তিতে মোট ৩৬,৪৭,৫৮২ টাকা পাওয়া যাবে, যার মধ্যে ১১,৪৭,৫৮২ টাকা সুদের সুবিধা মিলবে। এনএসসি-এর বড় সুবিধাগুলির মধ্যে রয়েছে – জামানত হিসেবে ব্যবহার করা যায়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া সম্ভব, ৮০সি ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায়, সরকারি প্রকল্প হিসেবে নিশ্চিত রিটার্ন, স্থির সুদের হার এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের নিশ্চয়তা। 

আরও পড়ুন-Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি

Investment post office