Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা

Migrant worker killing Odisha: ওড়িশায় বাংলায় কথা বলার অভিযোগে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তদন্তে ওড়িশায় গিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, ইতিমধ্যেই ৬ জন গ্রেফতারের দাবি।

Migrant worker killing Odisha: ওড়িশায় বাংলায় কথা বলার অভিযোগে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তদন্তে ওড়িশায় গিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, ইতিমধ্যেই ৬ জন গ্রেফতারের দাবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Migrant worker killing Odisha  ,Bengali migrant worker death,  Mamata Banerjee on migrant workers  ,Odisha labour violence,  Bengali speaking worker attacked,  Juhel Rana Murshidabad,  West Bengal police Odisha investigation,  Zero FIR migrant worker case,  Mamata Banerjee condemns attack,  BJP ruled states migrant worker issue,  Language based violence India,  Migrant labour safety issue,ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন  ,জুয়েল রানা মৃত্যু,  ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার  ,মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া  ,বাংলায় কথা বলায় নির্যাতন,  পরিযায়ী শ্রমিক নিরাপত্তা  ,ওড়িশায় পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত  ,জিরো এফআইআর মামলা  ,বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিগ্রহ,  মুর্শিদাবাদের শ্রমিক খুন  ,পরিযায়ী শ্রমিক হত্যা বিতর্ক,  বাংলা ভাষা নিয়ে হিংসা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-migrant workers: ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ওড়িশায় মুর্শিদাবাদের এক যুবক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। মৃত যুবকের নাম জুয়েল রানা। তিনি মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে তাঁকে বাংলাদেশি বলে দাগিয়ে নির্মমভাবে মারধর করা হয়, যার জেরে তাঁর মৃত্যু হয়।

Advertisment

এই ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিহতের পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে ওড়িশায় পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল পাঠানো হয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি

এক্স-এ এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে রাজ্য সরকার। তিনি বলেন, নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত পরিযায়ী বাংলাভাষী পরিবারগুলির পাশে রাজ্য সরকার সবরকমভাবে দাঁড়াবে। যেখানে মৃত্যু ঘটছে, সেখানে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি জানান।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লি কাঁপাল ‘অপারেশন আঘাত ৩.০’! নতুন বছরের আগে দিল্লিতে তাণ্ডব অভিযান! একদিনে ৬৬০ গ্রেপ্তার

মুখ্যমন্ত্রী আরও লেখেন, অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার একাধিক পরিযায়ী শ্রমিকের উপর ওড়িশায় অত্যাচারের অভিযোগ উঠেছে। তিনি জানান, ২৪ ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর বহু পরিযায়ী শ্রমিক আতঙ্কে ওড়িশা থেকে মুর্শিদাবাদে ফিরে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এই ধরনের ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন-ট্রাক সমেত মাল নিয়ে চম্পট, অভিযোগ পেতেই অ্যাকশনে পুলিশ, রুদ্ধশ্বাস অভিযানে বিরাট সাফল্য

 মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত জুয়েল রানার ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সুতি থানায় জিরো এফআইআর দায়ের করেছে। তদন্তের স্বার্থে রাজ্যের একটি পুলিশ দল ওড়িশায় গিয়েছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

Mamata Banerjee odisha police Murder Migrant labour