বিড়ি, গুটখা, তামাক, সিগারেট সব নিষিদ্ধ! সরকারি বিরাট ঘোষণা

জনস্বাস্থ্য রক্ষায় বড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে রাজ্যে বিড়ি, সিগারেট, গুটখা, তামাক, খৈনি ও জর্দা-সহ সমস্ত তামাক ও পানমশলাজাত পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জনস্বাস্থ্য রক্ষায় বড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে রাজ্যে বিড়ি, সিগারেট, গুটখা, তামাক, খৈনি ও জর্দা-সহ সমস্ত তামাক ও পানমশলাজাত পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Odisha tobacco ban, gutkha ban Odisha, pan masala ban Odisha, tobacco products banned in Odisha, Odisha government health decision, smokeless tobacco ban India, gutkha khaini zarda ban, FSSAI tobacco rules, Supreme Court tobacco guidelines, Odisha cancer prevention move

প্রতীকী ছবি

জনস্বাস্থ্য রক্ষায় বড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে রাজ্যে বিড়ি, সিগারেট, গুটখা, তামাক, খৈনি ও জর্দা-সহ সমস্ত তামাক ও পানমশলাজাত পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, প্যাকেজিং, বিতরণ, মজুদ এবং বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এ বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, নিষিদ্ধ তালিকায় রয়েছে গুটখা, পানমশলা, জর্দা ও খৈনি-সহ সমস্ত তামাকজাত পণ্য।

Advertisment

আরও পড়ুন-  Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল    

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা সমস্ত প্যাকেটজাত ও খোলা তামাকজাত দ্রব্যের উপর  প্রযোজ্য হবে। অর্থাৎ যেভাবেই এই পণ্যগুলি তৈরি, বিক্রি, সংরক্ষণ বা ব্যবহার করা হোক না কেন, তার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই সিদ্ধান্তের পেছনে জনস্বাস্থ্যের বিষয়টিকেই প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে স্বাস্থ্য বিভাগ। সরকারের মতে, জর্দা, খৈনি, গুটখা ও অন্যান্য তামাকজাত দ্রব্য ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। শুধু তাই নয়, পানমশলা, পান, সুপারি এবং পাতাজাত পণ্যগুলিও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

আরও পড়ুন-  শুধুমাত্র আধার কার্ড থাকলেই পাবেন ৯০ হাজারের সরকারি লোন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (IARC) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তামাকজাত পণ্যকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে। এই ধরনের পণ্য ব্যবহারে মুখ, গলা, পাকস্থলী, কিডনি ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পরিসংখ্যান বলছে, ওড়িশায় ৪২ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন, যা জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। শিশু ও তরুণদের মধ্যে এই অভ্যাস দ্রুত ছড়িয়ে পড়ায় মৌখিক স্বাস্থ্যের অবনতি এবং দীর্ঘমেয়াদি রোগের আশঙ্কাও বাড়ছে।

আরও পড়ুন-  ২৩ জানুয়ারি কলকাতায় কমল সোনার দাম, সরস্বতী পুজোয় কতটা সস্তা হলুদ ধাতু?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর নিয়ম মেনেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এক সরকারি আধিকারিক বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে সমস্ত তামাকজাত পণ্য নিষিদ্ধ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় এই নিষেধাজ্ঞাকে আইনি দিক থেকে আরও শক্তিশালী করেছে।”

Cigarette odisha