/indian-express-bangla/media/media_files/2025/12/19/hadi-pic-2025-12-19-11-36-00.jpg)
Osman Hadi death: বাংলাদেশের যুব নেতা ওসমান হাদি।
Inqilab Manch leader killed: সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের নেতা ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরের বিদেশমন্ত্রকের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, শারিফ ওসমান হাদি তাঁর মাথায় গুলির আঘাতের কারণে গুরুতর জখম হন ও পরে মারা গিয়েছেন।
হাদিকে জরুরি চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (SGH) নিউরোসার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে এয়ারলিফট করা হয়। ঢাকা রাজধানীর পল্টন এলাকার কালভার্ট রোডে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে আহত হওয়ার কয়েক দিন পরই তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল।
SGH এবং ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটের চিকিৎসকদের সবরকমের চেষ্টা সত্ত্বেও, ১৮ ডিসেম্বর রাতে হাদির মৃত্যু হয়। সিঙ্গাপুর সরকার বর্তমানে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে হাদির দেহ ঢাকা ফেরত আনার ব্যবস্থা করছে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর হাদি ঢাকায় একটি অটোয় যাচ্ছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়। সেখান থেকে শনিবার সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।
ওসমান হাদি কে ছিলেন?
হাদি ছিলেন শেখ হাসিনার বিরোধী আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর সদস্য। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বাধীন প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন।
আরও পড়ুন-Purba Bardhaman News: তিন ছেলের পরিবারে ‘চতুর্থ ছেলে’! খসড়া তালিকায় নাম দেখে হতবাক বৃদ্ধা
ইনকিলাব মঞ্চ ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কেন্দ্রবিন্দুতে আসে, যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগে অবদান রাখে। দলটিকে অনেকেই কট্টরবাদী বা উগ্রবাদী হিসেবে চিহ্তি করেছে। শুরু থেকে হাদির দল আওয়ামী লিগ ভাঙার প্রচেষ্টায় ছিল। ছাত্র আন্দোলনে অংশগ্রহণের পরও ইউনুস সরকার দলটি বিলুপ্ত ঘোষণা করে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করে।
এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, ছাত্রনেতার হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
আরও পড়ুন-Purba Bardhaman News: তিন ছেলের পরিবারে ‘চতুর্থ ছেলে’! খসড়া তালিকায় নাম দেখে হতবাক বৃদ্ধা
ইউনুস তাঁর ভাষণে বলেন, “আজ আমি অত্যন্ত দুঃখজনক সংবাদ নিয়ে আপনার সামনে এসেছি। জুলাই আন্দোলনের ফ্রন্টলাইন যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিফ ওসমান হাদি আমাদের মধ্যে নেই।”
হাদির মৃত্যুতে বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনি বলেন, “হামলাকারীকে দ্রুত খুঁজে বের করা হবে।” তিনি সব নাগরিকের কাছে ধৈর্য ধরার আহ্বান জানান। ইউনুস হাদিকে “পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু” আখ্যা দেন এবং বলেন, “বিপ্লবীদের ভীত করার জন্য তাদের সমস্ত কুপ্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হবে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us