/indian-express-bangla/media/media_files/2025/11/15/aimim-2025-11-15-18-01-08.jpg)
দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য
Asaduddin Owaisi On Bangladesh: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এআইএমআইএম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বিশেষ করে দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন তিনি। রবিবার এক বিবৃতিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার উপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকারের কাছে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন-টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন! দুটি বগি পুড়ে ছাই...একজন নিহত, আহত একাধিক
ওয়াইসি বলেন, "আমাদের দল দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডলের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায়।পাশাপাশি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা তাকে সমর্থন করি।"
আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত দেশ। সেখানে প্রায় দু কোটি অমুসলিম সংখ্যালঘু বসবাস করে। তিনি আশা প্রকাশ করেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা ভবিষ্যতে বৃদ্ধি পাবে না এবং সাম্প্রতিক ঘটনাবলি দেশের সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন
এছাড়াও, ওয়াইসি চিন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ভারতবিরোধী অন্যান্য শক্তিকেও সতর্ক করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমানে আইএসআই, চিন এবং ভারতের শত্রু হিসেবে বিবেচিত শক্তিগুলি এই মুহূর্তে সক্রিয় রয়েছে। আমরা আশা করি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে।"
আরও পড়ুন-শীতের সুনামিতে কাঁপছে বাংলা, বর্ষশেষে আবহাওয়ার আরও বড় চমক? তুষারপাতের সতর্কতা!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us