Padma Awards 2026: পদ্ম সম্মানে সম্মানিত বাংলার ১১ বিশিষ্ট ব্যক্তিত্ব, ফের দেশে মুখ উজ্জ্বল আপামোর বাঙালির

Padma Awards 2026 পশ্চিমবঙ্গ: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর মোট ১৩১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে।

Padma Awards 2026 পশ্চিমবঙ্গ: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর মোট ১৩১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Padma Awards 2026, পদ্ম পুরস্কার ২০২৬, Prosenjit Chatterjee Padma Shri, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী, Bengal Padma awardees, West Bengal Padma Shri list, Bengali cinema Padma Shri, Harimadhav Mukhopadhyay Padma Shri, Jamdani weaver Padma Shri, Kantha artist Tripti Mukherjee, Bengali artists Padma Awards

পদ্ম সম্মানে সম্মানিত বাংলার ১১ বিশিষ্ট ব্যক্তিত্ব

Padma Awards 2026: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর মোট ১৩১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন স্থান পেয়েছেন এবং সকলেই পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তবে এ বছর পদ্মবিভূষণ বা পদ্মভূষণ বিভাগে বাংলার কোনও প্রতিনিধি নেই।

Advertisment

আরও পড়ুন- আকাশে গর্জে উঠল বিমানবাহিনীর জেট, ঘণ্টায় ৯০০ কিমি বেগে উড়ল রাফাল, শক্তি প্রদর্শন করল C-১৩০, C-২৯৫ বিমান 

পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে তিনি ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন সিরিজেও তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তিনি প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে সমানভাবে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন মালদহের অশোক কুমার হালদার। কর্মজীবনের শুরুতে তিনি রেলে গার্ড হিসেবে কাজ করতেন। পরবর্তীকালে তিনি একজন পরিচিত দলিত লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তাঁর লেখালেখি বিশেষ স্বীকৃতি অর্জন করে।

আরও পড়ুন- 'অপারেশন সিন্দুরে' ভারতের শক্তি বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন, এবার কর্নেল সোফিয়া কুরেশিকে বিশেষ সম্মান মোদীর সরকারের  

নাট্যকলায় অসামান্য অবদানের জন্য প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হরিমাধব মুখোপাধ্যায় ছয় দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ৬০টিরও বেশি নাটক পরিচালনা করেছেন, নাটক লিখেছেন এবং মঞ্চে অভিনয় করেছেন। জগন্মোহন মজুমদার ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের শিষ্য হরিমাধব শহরের গণ্ডি পেরিয়ে গ্রামবাংলায় নাট্যচর্চা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৫ সালের মার্চ মাসে ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর বড় বার্তা! কর্তব্য পথে 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পালনে ইতিহাস গড়ল ভারত!  

রবিবার হরিমাধব মুখোপাধ্যায়ের পুত্র জানান, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ফোন করে তাঁদের এই সম্মানের কথা জানানো হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর বাবার নাট্যকলায় অবদান স্বীকৃতি পাওয়ায় পরিবার গর্বিত ও আনন্দিত।

পূর্ব বর্ধমানের জামদানি তাঁতি জ্যোতিষ দেবনাথকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। চার দশকেরও বেশি সময় ধরে তিনি এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত এবং নিজ হাতে ১০ হাজারেরও বেশি তাঁতিকে প্রশিক্ষণ দিয়েছেন। এর ফলে জামদানি শিল্পের প্রসার ও সংরক্ষণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সঙ্গীত ক্ষেত্রে পদ্মশ্রী পেয়েছেন বিশিষ্ট তবলা বাদক কুমার বসু। তিনি বেনারস ঘরানার শিল্পী এবং ২০০৭ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন। কলকাতার বাসিন্দা কুমার বসুকে পশ্চিমবঙ্গ সরকারও আগেই সম্মানিত করেছে।

আরও পড়ুন- সাহসিকতাকে স্যালুট! মহাকাশে ইতিহাস গড়া ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অশোক চক্রে প্রদান মোদী সরকারের  

বীরভূমের কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কাঁথা সূচিশিল্পকে জনপ্রিয় করে তোলার জন্য। প্রশিক্ষণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি ২০ হাজারেরও বেশি মহিলাকে স্বনির্ভর করে তুলেছেন। এর আগে তিনি বঙ্গশ্রী, জাতীয় পুরস্কার এবং বস্ত্রমন্ত্রকের ‘শিল্পগুরু’ সম্মান পেয়েছেন। রবিবার প্রতিক্রিয়ায় তৃপ্তি মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং এই সাফল্যের কৃতিত্ব তিনি তাঁর বাবা-মাকে উৎসর্গ করেছেন।

তালিকায় আরও রয়েছেন সন্তুর শিল্পী তরুণ ভট্টাচার্য, চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সাঁওতালি লেখক রবি লাল টুডু। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রসায়নের অধ্যাপক ও গবেষক মহেন্দ্রনাথ রায় এবং দার্জিলিংয়ের শিক্ষাবিদ ও সমাজকর্মী গম্ভীর সিং ইয়োনজোনেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে বিধ্বংসী আগুন খাস কলকাতায়, ঝলসে মৃত ৩, এখনও নিখোঁজ একাধিক, তুমুল চাঞ্চল্য

Padma Award