Padma Shri 2026: এক জেলা, দুই রত্ন! দিল্লির দরবারে জয়জয়কার বাংলার, পদ্মশ্রী সম্মানে ভূষিত তাঁতশিল্পী জ্যোতিষ ও সাহিত্যিক রবিলাল

Padma Shri 2026 West Bengal: কালনার জোড়া সাফল্য! ২০২৬ সালের পদ্মশ্রী সম্মান পাচ্ছেন তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ ও সাহিত্যিক রবিলাল টুডু। জেনে নিন তাঁদের জীবন ও কৃতিত্বের বিস্তারিত।

Padma Shri 2026 West Bengal: কালনার জোড়া সাফল্য! ২০২৬ সালের পদ্মশ্রী সম্মান পাচ্ছেন তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ ও সাহিত্যিক রবিলাল টুডু। জেনে নিন তাঁদের জীবন ও কৃতিত্বের বিস্তারিত।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Padma Shri 2026 West Bengal, Jyotish Debnath Weaver, Rabilal Tudu Writer, Kalna Padma Shri Winners,Republic Day 2026 Awards, Tant Saree Weaver Bengal, Santhali Literature, Purba Bardhaman News, Muslin Jamdani Artist,পদ্মশ্রী সম্মান ২০২৬, জ্যোতিষ দেবনাথ, রবিলাল টুডু, কালনা

Padma Shri 2026: ছবির বাঁদিকে তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ ও ডানদিকে সাহিত্যিক রবিবাল টুডু।

Purba Bardhaman News: ৭৭তম সাধারণতন্ত্র দিবসে খুশির জোয়ারে ভাসছে পূর্ব বর্ধমানের কালনা। রবিবার কেন্দ্রের তরফে ঘোষিত ২০২৬ সালের ‘পদ্ম’ সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার ১১ জন কৃতীর নাম। আর সেই তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছেন কালনার দুই ভূমিপুত্র, বিখ্যাত তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ এবং বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পাচ্ছেন তাঁরা।

Advertisment

মসলিন থেকে জামদানি: সুতোর জাদুকর জ্যোতিষ দেবনাথ

 কালনা শহরের ৭ নম্বর ওয়ার্ডের বারুইপাড়ার বাসিন্দা ৬৮ বছর বয়সী জ্যোতিষ দেবনাথ বাংলার তাঁত শিল্পকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। মসলিন ও জামদানি শাড়ির ওপর তাঁর নিখুঁত নকশা ও বুননশৈলী আজ বিশ্ববন্দিত। শুধু নিজের কাজ নয়, কালনার প্রত্যন্ত গ্রামীণ এলাকার মহিলাদের তাঁত শিল্পের প্রশিক্ষণ দিয়ে আর্থিক স্বনির্ভরতার পথ দেখিয়েছেন তিনি। এর আগে তিনি জাতীয় পুরস্কার এবং ‘সন্ত কবীর অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।

আরও পড়ুন- Republic Day 2026 News Live: টার্গেট কি ২৬শে জানুয়ারি? রাজস্থানে ১০,০০০ কেজি বিস্ফোরক উদ্ধারে তোলপাড় দেশ!

তাঁর হাতের জাদুতে মুগ্ধ দেশের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরাও। সোনিয়া গান্ধী থেকে নীতা আম্বানি, কিংবা বলিউড তারকা বিদ্যা বালান, কাজল, জয়া বচ্চন, সকলের আলমারিতেই জায়গা করে নিয়েছে জ্যোতিষবাবুর তৈরি শাড়ি। লন্ডন, স্কটল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর ও জাপানের মতো দেশেও প্রদর্শিত হয়েছে তাঁর শিল্পকর্ম।

আরও পড়ুন-West Bengal Weather: লেপ-কম্বল তুলে রাখার দিন কি চলে এল? ৭২ ঘণ্টায় আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত

পদ্মশ্রী প্রাপ্তির খবরে আপ্লুত জ্যোতিষবাবু বলেন, ”এই সম্মান পাওয়ার জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। বংশ পরম্পরায় আমরা তাঁতশিল্পের সঙ্গে যুক্ত। এই সম্মাননা বাংলার তাঁতশিল্পের খ্যাতিকে আরও সুদূরপ্রসারী করবে।”

সাঁওতালি সাহিত্যের কাণ্ডারী রবিলাল টুডু

অন্যদিকে, কালনা ২ ব্লকের নোয়ারা গ্রামের বাসিন্দা ৭৭ বছর বয়সী রবিলাল টুডু ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সংস্কৃতির সাধক। কালনা কলেজ থেকে স্নাতক হওয়ার পর কেন্দ্রীয় সরকারের অডিটর জেনারেল হিসেবে কর্মজীবন শুরু করলেও, সাহিত্যের টানে চাকরি থেকে আগাম অবসর নেন। পরে যোগ দেন ব্যাঙ্কের চাকরিতে।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসে মেট্রো চড়ুন 'রাজার' হালে, যাত্রী স্বার্থে বিরাট ঘোষণা

১৯৭৪ সালে বীরসা মুন্ডার জীবন অবলম্বনে ‘বীর বীরসা’ নাটক লিখে সাড়া ফেলেছিলেন তিনি। ২০১৪ সালে রাজ্য সরকারের ‘সারদাপ্রসাদ কিস্কু অ্যাওয়ার্ড’, ২০১৫ সালে ‘সাহিত্য আকাদেমি’ এবং ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হন তিনি। নিজের গ্রামের বাড়িতে সিধু-কানহু ও পণ্ডিত রঘুনাথ মুর্মূর মূর্তি স্থাপন করে আদিবাসী সংস্কৃতি রক্ষায় ব্রতী হয়েছেন রবিলালবাবু।

আরও পড়ুন- Republic Day 2026 Parade: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের থিম বন্দে মাতরমের ১৫০ বছর, কর্তব্য পথে অপারেশন ‘সিন্দুর’-এর বিশেষ ঝলক!

জীবনের সায়াহ্নে এসে পদ্মশ্রী সম্মান পেয়ে আবেগঘন রবিলাল টুডু বলেন, ”খুবই ভালো লাগছে। পদ্মশ্রী সম্মাননা পাওয়া আমার কাছে খুবই গর্বের ও আনন্দের।”

একই মহকুমা থেকে দুই কৃতীর এই জাতীয় স্বীকৃতিতে গর্বিত কালনাবাসী। সকাল থেকেই দুই গুণীজনের বাড়িতে ভিড় জমাচ্ছেন অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।

Purba Bardhaman news today Padma Shri 2026 West Bengal Jyotish Debnath Weaver Rabilal Tudu Writer