/indian-express-bangla/media/media_files/2025/08/21/bula-2025-08-21-18-19-48.jpg)
Bula Chowdhury: ফের চুরির ঘটনা ঘটল পদ্মশ্রী বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে
Bula Chowdhury: মাত্র ৫ মাসে ২ বার। ফের চুরির ঘটনা ঘটল পদ্মশ্রী বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে। শনিবার অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে দেদার লুটপাট চালায় বলে অভিযোগ। গত পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য বুলার বাড়িতে চুরির ঘটনা ঘটল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে নিরাপত্তায়।
এর আগে বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে গত বছরের ১৫ আগস্ট, যখন কিংবদন্তি সাঁতারু বুলা চৌধুরীর অনেক মেডেল ও পুরস্কার চুরি হয়েছিল। জানা গিয়েছে, শনিবার তিনি ভাইয়ের বাড়িতে একটি পুজোয় অংশ নিতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর দেখেন, তাঁর বাড়ির তালা এবং একটি লোহার জানালার গ্রিলও ভেঙে ফেলা হয়েছে।
বুলা চৌধুরী বলেন, “আগের চুরির পর থেকে বাড়িতে রাতের পালা দিয়ে নিরাপত্তা রক্ষীরা থাকছে। তারপরও কীভাবে আবার বাড়িতে চুরি হলো, তা আমি বুঝতে পারছি না।” এই মর্মে উত্তরপাড়া থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
নিরাপত্তা থাকা সত্ত্বেও চোররা কীভাবে বাড়িতে প্রবেশ করে লুটপাট চালালো এটাই ভাবাচ্ছে পুলিশ কর্তাদের। উল্লেখ্য, আগস্টের চুরিতে তার ২৯০টির বেশি মেডেল উদ্ধার হয়েছিল এবং দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকালের ঘটনা প্রসঙ্গে বুলা চৌধুরী বলেন, “আমি খুবই মর্মাহত এবং এখন আমার বাড়িতে ঢুকতেও কষ্ট হচ্ছে।”
'ট্রাম্প করে দেখাল, আপনি ২৬/১১-এর মাস্টারমাইণ্ডকে ধরতে পারলেন না', মোদীকে নিশানা ওয়াইসির
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us