/indian-express-bangla/media/media_files/2025/11/07/pakistan-afghanistan-border-firing-istanbul-peace-talks-five-killed-2025-11-07-10-34-32.jpg)
শান্তি আলোচনার মধ্যেই তুমুল গুলির লড়াই, সীমান্তে চরম উত্তেজনা
শান্তি আলোচনা চলাকালীন ফের পাকিস্তান- আফগানিস্তান সীমান্ত সংঘাত সপ্তমে। ফের গোলাগুলিতে শান্তি আলোচনা ব্যাহত। নিহত কমপক্ষে পাঁচজন। পাক হামলার পরিপ্রেক্ষিপ্তে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে ইস্তাম্বুলে তৃতীয় দফার আলোচনার সময় পাকিস্তানি বাহিনী আবারও গুলি চালিয়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, "আলোচনাকারী দলের প্রতি শ্রদ্ধা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য, আমাদের বাহিনী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।" মুজাহিদ আরও স্মরণ করিয়ে দেন যে পূর্ববর্তী আলোচনায় উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখতে এবং কোনও আক্রমণাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকতে সম্মত হয়েছিল।
তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলাকালীন ফের উত্তেজনা ছড়াল সীমান্তে। বৃহস্পতিবার উভয় দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, যাতে অন্তত পাঁচজন নিহত হন বলে খবর।
সূত্রের দাবি, সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে ইস্তাম্বুলে বৈঠক চলছিল, ঠিক সেই সময়েই আফগান ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দেশই পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দোষারোপ করেছে। আফগান কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তানি সেনারা প্রথমে গোলাগুলি শুরু করে এবং সীমান্ত সংলগ্ন এলাকায় মর্টার হামলাও চালায়। এর ফলে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের দিক থেকেই গুলি চালানো হয়েছিল এবং পাকিস্তানি সেনারা আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয়। পাকিস্তানের তথ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং যুদ্ধবিরতি বহাল আছে।”
প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিওতে সীমান্তবর্তী কান্দাহারের লুকমান গ্রামে বিস্ফোরণ এবং ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি দেখা গেছে। টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে অন্তত ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
উল্লেখ্য, অক্টোবর মাসেও একই এলাকায় বড় সংঘর্ষ হয়েছিল, যাতে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় তখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশ। বর্তমানে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনা চলছে। পাকিস্তানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সামরিক গোয়েন্দা প্রধান আসিম মালিক, আর আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল হক ওয়াসিক।
তবে সর্বশেষ গুলিবর্ষণের ঘটনায় আবারও আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে মন্তব্য করে জানিয়েছেন, “আমরা এখনই প্রতিক্রিয়া জানাইনি, কারণ আলোচনা চলছে।”
তুরস্কে মধ্যস্থতা সত্ত্বেও দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন
সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
"আমি নাগরিক নই?", SIR আতঙ্কে ছিন্ন হল জীবন! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us