/indian-express-bangla/media/media_files/2026/02/01/pakistan-2026-02-01-16-43-56.jpg)
Balochistan Attack: বালুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ।
Terrorist Attack in Pakistan: অশান্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠল প্রতিবেশী রাষ্ট্র। গত ৪০ ঘণ্টা ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘর্ষে মোট ১৪৫ জন জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি করলেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী। নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'বালুচ লিবারেশন আর্মি' (BLA) এই সমন্বিত হামলার দায় স্বীকার করেছে।
বালুচিস্তানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিদের পাল্টা জবাব দিতে গিয়ে গত ৪০ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই সংঘর্ষের ফলাফল ভয়াবহ। মারাত্মক সংঘর্ষে ১৪৫ জন জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি ১৭ জন নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হয়েছেন। স্থানীয় নাগরিকদের মধ্যে ৩১ জনের প্রাণ গিয়েছে এই সংঘর্ষের মাঝে পড়ে। আধিকারিকদের মতে, বালুচিস্তানে একদিনে এত বিপুল সংখ্যক জঙ্গি নিকেশের ঘটনা গত কয়েক দশকে ঘটেনি।
আরও পড়ুন- Budget 2026: "শিলান্যাসের পর শিলান্যাস, বাংলা প্রস্তর যুগে গিয়েছিল!" মমতাকে কড়া জবাব শমীকের
রয়টার্স ও এপি সূত্রে খবর, জঙ্গিরা একসঙ্গে একাধিক জেলায় হামলা চালায়।মাস্তুং জেলায় একটি জেলে হামলা চালিয়ে ৩০ জনেরও বেশি বন্দিকে মুক্ত করে নিয়ে যায় জঙ্গিরা।রেললাইন উপড়ে ফেলার কারণে বালুচিস্তানের সঙ্গে পাকিস্তানের বাকি অংশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
কোয়েটায় পুলিশের গাড়িতে গ্রেনেড হামলা, নুশকির প্যারামিলিটারি হেডকোয়ার্টারে আক্রমণ এবং পাসনি ও গদর হাইওয়েতে বাস থামিয়ে যাত্রীদের অপহরণের চেষ্টা করা হয়। হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিজেদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে পাকিস্তান ফের ভারতের দিকে আঙুল তুলেছে।
আরও পড়ুন-Budget 2026: AI হাব হবে ভারত! বাজেটে ডেটা সেন্টারের জন্য ২০৪৭ পর্যন্ত 'ট্যাক্স হলিডে' ঘোষণা
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং সেনাবাহিনীর দাবি, এই হামলাকারীদের পেছনে ভারতের মদত রয়েছে। যদিও ভারত অতীতেও এই ধরণের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং এই ঘটনায় নয়াদিল্লির তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন-Budget 2026: "বাংলাকে ১০ পয়সাও দেওয়া হয়নি," হারের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র? তোপ অভিষেকের
হামলার দায় স্বীকার করে বিএলএ (BLA) বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মহিলারাও এই হামলায় অংশ নিয়েছে। যদিও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি ওই জঙ্গি গোষ্ঠীর প্রোপাগান্ডা মাত্র। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রধান আবদুল্লাহ খান জানিয়েছেন, বালুচিস্তানে একদিনে এত জঙ্গি মৃত্যু নজিরবিহীন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us