IND vs PAK matches in T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে নীরবতা ভাঙলেন পাক প্রধানমন্ত্রী, বোমা ফাটালেন শেহবাজ শরিফ, কেঁপে উঠল তামাম দুনিয়া

IND vs PAK matches in T20 World Cup 2026:প্রসঙ্গত, এর আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারত সফরে আসতে অস্বীকার করে। এরপর আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

IND vs PAK matches in T20 World Cup 2026:প্রসঙ্গত, এর আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারত সফরে আসতে অস্বীকার করে। এরপর আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

author-image
IE Bangla Web Desk
New Update
PCB India match boycott, India vs Pakistan T20 2026, Pakistan cricket team news, T20 World Cup 2026 controversy

টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে নীরবতা ভাঙলেন পাক প্রধানমন্ত্রী

IND vs PAK matches in T20 World Cup 2026: ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে নীরবতা ভাঙলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার ইসলামাবাদে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তেই অনড় রয়েছে পাকিস্তান সরকার। পাক সংবাদপত্র ডন-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। শেহবাজ শরিফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আমরা ভেবেচিন্তেই নিয়েছি।” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, খেলাধুলোর মধ্যে রাজনীতি টানা উচিত নয় এবং এই সিদ্ধান্ত যথাযথ বিচার-বিবেচনার পরই নেওয়া হয়েছে।

Advertisment

আরও পড়ুন- Humayun Kabir: মাটিতে পা পড়বে না নেতার! ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবীর    

প্রসঙ্গত, এর আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারত সফরে আসতে অস্বীকার করে। এরপর আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। জানা গিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দিতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছি। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। খেলাধুলোর ময়দান রাজনীতির জন্য নয়। এই সিদ্ধান্ত আমরা অত্যন্ত ভেবেচিন্তে নিয়েছি এবং বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো উচিত বলেই মনে করি। এটি একেবারেই উপযুক্ত সিদ্ধান্ত।”

আরও পড়ুন- বাংলায় SIR, সুপ্রিম শুনানি শেষে বিরাট ঘোষণা, আত্মবিশ্বাসী নির্বাচন কমিশন

তবে পাকিস্তানের এই সিদ্ধান্ত ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ভারতের বিরুদ্ধে গ্রুপ ‘এ’-এর ম্যাচ বয়কট করার বিষয়ে কোনও ই-মেল বা লিখিত বার্তা পাঠায়নি। ফলে এই বয়কট ঘিরে নাটক ও অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য পাকিস্তান ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন- "জয় গোস্বামীর মতো স্বনামধন্য ব্যক্তিত্বের'....অযথা নোটিস কমিশনের? কী বলল সুপ্রিম কোর্ট? 

pakistan India Shehbaz Sharif ICC T20I World Cup 2026