বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। শুক্রবার সকালে একটি রাসায়নিক কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। শুক্রবার সকালে একটি রাসায়নিক কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan boiler blast, Faisalabad factory explosion, Lahore news, Pakistan accident, chemical factory blast, boiler explosion deaths, rescue operation Pakistan, Punjab province blast, পাকিস্তান বিস্ফোরণ, ফয়সালাবাদ কারখানা বিস্ফোরণ, লাহৌর সংবাদ, বয়লার ব্লাস্ট, কারখানা দুর্ঘটনা, পাঞ্জাব প্রদেশ খবর, উদ্ধারকাজ পাকিস্তান

বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। শুক্রবার সকালে একটি রাসায়নিক কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।  বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Advertisment

আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা

ফয়সালাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার জানিয়েছেন, বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করেছেন। গুরুতর অবস্থায় সাতজনকে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও লোকজন চাপা পড়ে থাকতে পারেন। দমকল বাহিনী এবং প্রশাসনের একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।

Advertisment

আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড়

পাঞ্জাব পুলিশের আইজি ড. উসমান আনোয়ার সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নবাজ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলাদেশে তীব্র কম্পন, মৃত্যু কমপক্ষে তিনজনের, আহত ৫০-এর বেশি

স্থানীয় প্রশাসনের মতে, বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে একটি ভবন সম্পূর্ণ ধসে পড়ে। বহু শ্রমিক কারখানার ভেতরেই আটকে পড়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন।

আরও পড়ুন-Kolkata Earthquake: বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা? বিশেষজ্ঞরা বলছেন চরম উদ্বেগের কথা!

pakistan Blast