Pakistan India match boycott: ক্রীড়ামন্ত্রী, বিসিসিআইয়ের মুখে ‘চপেটাঘাত’, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে 'বিস্ফোরক' প্রিয়াঙ্কা

Pakistan India match boycott: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি জানাল পাকিস্তান। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

Pakistan India match boycott: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি জানাল পাকিস্তান। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan India match boycott, T20 World Cup 2026, Pakistan refuses to play India, Priyanka Chaturvedi statement, ICC T20 World Cup news, India Pakistan cricket controversy, BCCI reaction, Pakistan government decision, T20 World Cup Group A, India Pakistan rivalry

ক্রীড়ামন্ত্রী, বিসিসিআইয়ের মুখে ‘চপেটাঘাত’, পাকিস্তানের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া

Pakistan India match boycott: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি  জানাল পাকিস্তান। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তের জেরে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।

Advertisment

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই বড় মোচড়! বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন BJP-র সাংসদ  

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- হ্যান্ডেলে এক পোস্টে প্রিয়াঙ্কা চতুর্বেদী পাকিস্তানের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, “ভালোই হয়েছে। বিসিসিআই যা করতে পারেনি, এখন ‘টেররিস্তান’ সেটাই করে দেখাল। আইসিসি কি এবার তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে  জরিমানা করবে?” তাঁর বক্তব্যে পাকিস্তানকে কটাক্ষ করে ‘টেররিস্তান’ শব্দ ব্যবহার করা হয় এবং আইসিসির কাছে পাকিস্তানের বিরুদ্ধে আর্থিক জরিমানার দাবি জানান তিনি। 

প্রিয়াঙ্কা চতুর্বেদীর দাবি, পাকিস্তানের এই সিদ্ধান্ত ভারতের ক্রীড়ামন্ত্রী এবং বিসিসিআইয়ের মুখে কার্যত ‘চপেটাঘাত’। তিনি বলেন, “যখন আমাদের পাকিস্তানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, তখনও আমরা ম্যাচ খেলেছি। আর এখন তারা নিজেরাই ভারতকে বয়কট করছে।” তাঁর মতে, এটি কেবল ক্রীড়াক্ষেত্রে নয়, কূটনৈতিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

আরও পড়ুন-West Bengal News Live Updates: আজ থেকেই শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের সাহায্যে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের  

উল্লেখ্য, এই ঘটনার পটভূমিতে আরও একটি বিতর্ক রয়েছে। বাংলাদেশ প্রথমে ভারত সফরে অস্বীকার জানানোয় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আপত্তি তোলে এবং পরবর্তীতে নিজেরাই ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপ ‘এ’-তে রয়েছে। এই গ্রুপে আরও রয়েছে আমেরিকা ও নেদারল্যান্ডস। সুপার এইটে পৌঁছাতে হলে পাকিস্তানকে এখন আমেরিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেতে হবে। সেই ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে না খেলেও তারা টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে পারে। তবে পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- ফের রাজ্যজুড়ে শীতের কাঁপুনি, রাত থেকেই বইবে ঠান্ডার তুফানি স্রোত? তাপমাত্রা এক ধাক্কায় নামল ১১ ডিগ্রিতে

India-Pakistan