বিশ্ব যখন নিউ ইয়ার সেলিব্রেশনে মাতোয়ারা, তখনই নাশকতার চেষ্টা পাকিস্তানের, ঘৃণ্য চক্রান্ত ফাঁস

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি পুঞ্চে ওই ড্রোনটি ঢুকে পড়ে। প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে উড়ে বেড়াতে দেখা যায়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি পুঞ্চে ওই ড্রোনটি ঢুকে পড়ে। প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে উড়ে বেড়াতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
পাকিস্তানি ড্রোন, পুঞ্চে ড্রোন অনুপ্রবেশ, Jammu Kashmir drone alert, নববর্ষে ড্রোন তৎপরতা, LOC drone activity, ভারত-পাক সীমান্ত, Indian Army search operation, জম্মু কাশ্মীর নিরাপত্তা, ড্রোনে অস্ত্র মাদক, Samba drone sighting

পুঞ্চে পাক ড্রোনের দেখা মিলতেই সতর্ক সেনা

গোটা বিশ্ব যখন নববর্ষের আনন্দে মেতে উঠেছে , ঠিক সেই সময় ফের উসকানিমূলক কার্যকলাপে জড়াল পাকিস্তান। নববর্ষের দিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় ভূখণ্ডে একটি পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। ড্রোনটি শনাক্ত হতেই তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Advertisment

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি পুঞ্চে ওই ড্রোনটি ঢুকে পড়ে। প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে উড়ে বেড়াতে দেখা যায়। এরপরই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। তদন্তকারী সংস্থাগুলি ড্রোনটির ফ্লাইট ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখছে এবং কোথা থেকে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে জম্মু ও কাশ্মীর প্রশাসন কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু অংশে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞার পর এই নিয়ে দ্বিতীয়বার নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোন কার্যকলাপ লক্ষ্য করা গেল, যা নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ আরও বাড়িয়েছে।

ড্রোন শনাক্ত হওয়ার পর তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ড্রোনের মাধ্যমে পাঠানো একটি চালান বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই চালানে গোলাবারুদ, একটি আইইডি এবং মাদকদ্রব্য ছিল। নিরাপত্তা সংস্থাগুলি পুরো বিষয়টির তদন্তে নেমেছে। এর সঙ্গে কোনও জঙ্গি নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এখনও তল্লাশি ও নজরদারি অভিযান চলছে।

এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন দেখার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে সাম্বা জেলার ফুলপুর এলাকায় একটি সন্দেহভাজন ড্রোন নজরে আসে। তখন ড্রোনটি অল্প সময়ের জন্য ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে ফের ফিরে যায়। সেই ঘটনায় যদিও তল্লাশিতে বিশেষ কিছু উদ্ধার হয়নি।

নিরাপত্তা সংস্থার মতে, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর পর থেকেই পাকিস্তানের তরফে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তৎপরতা বেড়েছে। ওই সময় একাধিকবার ভারতীয় সীমান্তের ওপারে ড্রোন পাঠানোর চেষ্টা করা হলেও, ভারতীয় সেনাবাহিনী সেগুলিকে ভূপাতিত করে। নববর্ষের দিন ফের ড্রোন কার্যকলাপ সামনে আসায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও

আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ

আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে

আরও পড়ুন-West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী

আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

jammu and kashmir kashmir pakistan