/indian-express-bangla/media/media_files/2025/12/31/pan-2025-12-31-11-32-38.jpg)
PAN Aadhaar linking deadline: প্রতীকী ছবি।
PAN Aadhaar e-filing portal: প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। এই সময়সীমার মধ্যে প্যান–আধার লিঙ্ক না করলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্যান কার্ড ‘ইনঅপারেটিভ’ বা অকার্যকর হয়ে যেতে পারে বলে ফের সতর্ক করল আয়কর দফতর।
আয়কর দফতরের পক্ষ থেকে প্যানধারীদের কাছে আবারও আবেদন জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্যান ও আধার লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন করতে। একটি ইটি রিপোর্ট অনুযায়ী, সময়সীমা পেরিয়ে গেলে প্যান নিষ্ক্রিয় হয়ে পড়বে, যার ফলে আয়কর রিটার্ন জমা দেওয়া, রিফান্ড পাওয়া এবং একাধিক আর্থিক লেনদেনে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।
আয়কর দফতর স্পষ্ট জানিয়েছে, নিষ্ক্রিয় প্যান দিয়ে কোনও গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন বা কর সংক্রান্ত কাজ করা যাবে না। তাই বছরের শেষের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন-Khaleda Zia funeral: ঢাকা সফরে এস জয়শঙ্কর, খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন
কীভাবে প্যান–আধার লিঙ্ক করবেন?
প্যান–আধার লিঙ্ক করতে হলে করদাতাদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
*আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন (www.incometax.gov.in)
*প্রোফাইল সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনটি নির্বাচন করুন
*প্যান ও আধারের তথ্য দিয়ে ‘e-Pay Tax’-এর মাধ্যমে পেমেন্ট অপশনে যান
*সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ার নির্বাচন করে ‘Other Receipts’ ক্যাটেগরি বেছে নিন
*প্রি-ফিলড টাকার অঙ্ক যাচাই করে এগিয়ে যান
*চালান তৈরি করে ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন
আরও পড়ুন- Indian Railway vacancy: মাধ্যমিক পাশেই রেলে চাকরি! ২২ হাজার পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে
*পেমেন্ট সফল হলে ফের ই-ফাইলিং পোর্টালে ফিরে লিঙ্কিং প্রক্রিয়া শেষ করুন
*আধারে থাকা নাম অনুযায়ী প্যান ও আধার নম্বর দিয়ে ‘Validate’ করুন
*আধারের সঙ্গে যুক্ত মোবাইলে আসা ওটিপি দিয়ে আবেদন সাবমিট করুন
*আবেদন ও প্রয়োজনীয় পেমেন্ট সম্পন্ন হলে সাধারণত দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ হয় বলে জানিয়েছে আয়কর দফতর।
*কর বিশেষজ্ঞদের পরামর্শ, শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই প্যান–আধার লিঙ্ক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us