Pan-aadhaar linking: অ্যাকটিভ আছে তো আপনার প্যান কার্ড,ঝামেলা এড়াতে আজই তড়িঘড়ি চেক করুন, জানুন পদ্ধতি

Pan-aadhaar linking: নতুন বছর শুরু হতেই প্যান–আধার লিঙ্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, আদৌ কি এই লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে?

Pan-aadhaar linking: নতুন বছর শুরু হতেই প্যান–আধার লিঙ্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, আদৌ কি এই লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে?

author-image
IE Bangla Web Desk
New Update
PAN Aadhaar link, PAN Aadhaar link deadline, PAN Aadhaar link status, PAN Aadhaar link check, how to link PAN with Aadhaar, Aadhaar PAN link online, PAN deactivation date, PAN Aadhaar link website, incometax.gov.in Aadhaar link, PAN Aadhaar link via SMS, PAN Aadhaar link 31 December 2025, how to check PAN Aadhaar link status

অ্যাকটিভ আছে তো আপনার প্যান কার্ড?

Pan-aadhaar linking:  নতুন বছর শুরু হতেই প্যান–আধার লিঙ্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, আদৌ কি এই লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে, নাকি নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ফরোয়ার্ড হওয়া বার্তা এই বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলেছে। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ প্যান–আধার লিঙ্কিং সরাসরি ব্যাংকিং পরিষেবা ও আয়কর সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত।

Advertisment

সরকার বা আয়কর বিভাগের তরফে এখনও পর্যন্ত প্যান–আধার লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে যারা লিঙ্ক করেননি, তাঁদের প্যান কার্ড ১ জানুয়ারি ২০২৬ থেকে নিষ্ক্রিয়  বলে গণ্য হতে পারে। এমন প্যান কার্ড আর  ব্যবহারযোগ্য থাকবে না।

প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে তার প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে। আয়কর রিটার্ন দাখিল করা যাবে না, বিভিন্ন বড় অঙ্কের ব্যাংক লেনদেন ব্যাহত হতে পারে এবং কিছু সরকারি পরিষেবার সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। যেখানে যেখানে প্যান কার্ড বাধ্যতামূলক, সেখানে কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নিজের প্যানের স্টেটাস জানতে খুব সহজেই তা যাচাই করা যায়। আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে গিয়ে প্যান নম্বর, জন্ম তারিখ এবং রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে প্যানের স্ট্যাটাস চেক করা সম্ভব। সঠিক তথ্য দিলে স্ক্রিনেই জানা যাবে প্যান অ্যাকটিভ আছে কি না।

যদি যাচাইয়ের সময় দেখা যায় যে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাহলে আতঙ্কিত হওয়ার কোন কারণ। নির্দিষ্ট লেট ফি দিয়ে এখনও প্যান–আধার লিঙ্ক করা যাবে। ফি জমা দেওয়ার পর লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হলে প্যান কার্ড আবার সক্রিয় হবে।  যদিও এতে কিছুটা সময় লাগতে পারে।

আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, লেট ফি জমা ও লিঙ্কিং শেষ হওয়ার পর প্যান পুনরায় সক্রিয় হতে সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগে। তাই অযথা ঝামেলা এড়াতে যত দ্রুত সম্ভব প্যান–আধার লিঙ্কিং সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-নতুন বছরের প্রথম দিনেই সস্তা সোনা, কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?

আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও

আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ

আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে

আরও পড়ুন-West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী

আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

pan card Aadhaar PAN link deadline Aadhaar PAN late fee PAN Aadhaar linking process