East Medinipur News: ছাত্রীর জলের বোতলে বিষ! ষষ্ঠ শ্রেণির ছাত্রের ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠল স্কুল

Panskura Incident: সরকারি স্কুলে এক ছাত্রীর বোতলে কীটনাশক মেশানোর অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় অভিভাবকরাও চূড়ান্ত উদ্বেগে।

Panskura Incident: সরকারি স্কুলে এক ছাত্রীর বোতলে কীটনাশক মেশানোর অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় অভিভাবকরাও চূড়ান্ত উদ্বেগে।

author-image
Debanjana Maity
New Update
Panskura school poison incident,  Sixth grade student poisoning  ,Student dispute school  ,Poison in water bottle school  ,West Bengal school news,  Classroom controversy  ,Student conflict and harassment  ,School safety issues  ,Police investigation school incident,  Teacher and student dispute,পাঁশকুড়া স্কুল কাণ্ড,  ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ওপর বিষ মেশানোর অভিযোগ,  স্কুলে ছাত্রছাত্রী ঝামেলা,  বোতলে কীটনাশক , পশ্চিমবঙ্গ স্কুল খবর  ,স্কুলে সহপাঠী সংঘাত,  ছাত্রীর নিরাপত্তা  ,শিক্ষক ও ছাত্র দ্বন্দ্ব  ,পুলিশ তদন্ত স্কুল  ,শিক্ষার্থীদের ঠাট্টা-মস্করা

Panskura school poison incident: এই স্কুলেই এমন ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কুমরপুর হটেশ্বর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর জলের বোতলে কীটনাশক মেশানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগে জানানো হয়েছে, টিফিনের সময় কয়েকজন ছাত্র ছাত্রী মিলে ওই ছাত্রীর জলের বোতলে বিষ মেশানোর চেষ্টা করে। বিষয়টি সামনে আসতেই অভিভাবক থেকে শিক্ষক, সকলের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisment

ঘটনা অনুযায়ী, গত মঙ্গলবার টিফিনের সময় মিড-ডে মিল খেয়ে ক্লাসে ফিরে জল পান করতে গিয়ে ছাত্রীটি জলে তীব্র তেতো স্বাদ টের পায়। সন্দেহ হওয়ায় সে সঙ্গে সঙ্গে জল ফেলে দিয়ে শিক্ষকদের জানায়। শিক্ষকরা দ্রুত বোতলটি বাজেয়াপ্ত করেন এবং স্কুলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বোতলটি উদ্ধার করে পরীক্ষা জন্য সংগ্রহ করে।

আরও পড়ুন- Eastern Railway: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের মাথায় হাত! ফের ট্রেন বাতিলের ঘোষণা, যাত্রাপথ কমবে একাধিক লোকালের

Advertisment

স্কুলের সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ষষ্ঠ শ্রেণিরই এক ছাত্র জলের বোতলে কীটনাশক মেশানোর কথা স্বীকার করে। ওই ছাত্র জানায়, কয়েকদিন আগে এক অজ্ঞাতপরিচয় যুবক তাকে একটি প্যাকেট দিয়ে সেই কীটনাশক বোতলে ঢালতে বলে। প্রথম দিন ভয়ে করতে না পারলেও মঙ্গলবার আবার ভয় দেখানো হয় বলে দাবি করেছে সে। এরপর সুযোগ বুঝে টিফিনের সময় ওই ছাত্রীর বোতলে বিষ মিশিয়ে দেয়।

আরও পড়ুন- Raj Bhavan renamed: বড় সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের! রাজভবনের নাম পাল্টে দিলেন এক ঝটকায়

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালেও স্কুলের কিছু শিক্ষক মনে করছেন, পরীক্ষায় কম নম্বর পাওয়া এবং সহপাঠীদের সঙ্গে মানসিক চাপের কারণেও এ ঘটনা ঘটতে পারে। অন্যদিকে, ওই ছাত্রী ও অভিযুক্ত ছাত্রকে নিয়ে সহপাঠীদের মাঝে দীর্ঘদিন ধরে চলা কটূক্তি ও ঠাট্টা-মস্করাও ঘটনাটির পেছনে ভূমিকা রাখতে পারে বলে অনুমান।

আরও পড়ুন-West Bengal News Live Updates: ওয়াকফ সংশোধনীতে ইউ-টার্ন রাজ্য? সময়সীমা বাড়ানোর দাবি, মমতার হস্তক্ষেপ চান সিদ্দিকুল্লা

স্কুলের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস বুধবার বিকেলে পাঁশকুড়া থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। থানার সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়া গেছে এবং সব দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে বহিরাগত যুবকের ভূমিকার দাবি কতটা সত্য, নাকি অভিযুক্ত ছাত্র নিজের দোষ আড়াল করতে এমন দাবি করছে, তা নিয়ে দ্বিধায় তদন্তকারীরা।

অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ছাত্রীর পরিবার। এ ঘটনার পর স্কুল ও স্থানীয় মানুষজনের মধ্যে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

school East Midnapore Bengali News Today Government School news in west bengal news of west bengal