/indian-express-bangla/media/media_files/2025/12/15/pariksha-pe-charcha-2026-pm-modi-interaction-registration-2025-12-15-14-26-48.jpg)
কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ মিলবে?
Pariksha Pe Charcha 2026: পরীক্ষার মরশুম শুরুর আগেই পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে সরাসরি সংলাপের জনপ্রিয় মঞ্চ ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha) ২০২৬-এর প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ পড়ুয়া প্রশ্ন পাঠালেও, বাছাই করা অল্প কয়েকজনই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি আলাপের সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘পরীক্ষা পে চর্চা’ কোনও ওপেন মিট অ্যান্ড গ্রিট নয়। পড়ুয়াদের পাঠানো প্রশ্ন, সৃজনশীল লেখা, থিমভিত্তিক উত্তর বা নির্দিষ্ট অনলাইন অ্যাক্টিভিটির ভিত্তিতে অংশগ্রহণকারীদের শর্টলিস্ট করা হয়। অনেক ক্ষেত্রে MyGov বা MyGov-Innovate-এর মতো প্ল্যাটফর্মে কুইজ ও প্রতিযোগিতার মাধ্যমেও নির্বাচন করা হয়। নির্বাচিত পড়ুয়ারাই মূল অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।
কবে হবে পরীক্ষা পে চর্চা ২০২৬?
নবম সংস্করণের ‘পরীক্ষা পে চর্চা’ ২০২৬ আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লাইভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে পরীক্ষার চাপ, প্রস্তুতি কৌশল ও মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
আবেদনের সময়সীমা?
পরীক্ষা পে চর্চা ২০২৬-এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১ ডিসেম্বর ২০২৫ থেকে এবং চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা নির্ধারিত থিম অনুযায়ী নিজেদের মতামত, প্রশ্ন বা উত্তর জমা দিতে পারবেন। নির্দিষ্ট ক্যাটেগরির জন্য অনলাইন এমসিকিউ বা অ্যাক্টিভিটিও সম্পন্ন করতে হতে পারে।
আগের বছরগুলিতে দিল্লির সুন্দর নার্সারির মতো নির্দিষ্ট ভেন্যুতে নির্বাচিত পড়ুয়াদের নিয়ে সরাসরি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। পাশাপাশি, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেশজুড়ে লাইভ সম্প্রচারও করা হয়।
কতক্ষণ চলে এই অনুষ্ঠান?
‘পরীক্ষা পে চর্চা’ সাধারণত একদিনের অনুষ্ঠান, যা কয়েক ঘণ্টা ধরে চলে। এই সময় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রশ্নের উত্তর দেন, পড়ুয়াদের উদ্বুদ্ধ করেন এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পরীক্ষার চাপ মোকাবিলার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য ছিল পরীক্ষাকে ভয়ের নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করার বার্তা দেওয়া। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও এতে অংশ নিতে পারেন এবং তাঁদের প্রশ্নও আলোচনায় স্থান পায়।
আরও পড়ুন-আজই প্রকাশিত হতে চলেছে WBPSC ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড? জানুন পদ্ধতি
আরও পড়ুন-মারাত্মক দূষণের কবলে দিল্লি, একিউআই ৫০০ ছাড়িয়েছে!
আরও পড়ুন-'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
আরও পড়ুন-রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us