/indian-express-bangla/media/media_files/2025/07/03/samik-2025-07-03-10-39-54.jpg)
Samik Bhattacharya: বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।
Parliament Winter Session 2025: সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের সূচনা হলো প্রতিবাদ ও বিক্ষোভের মধ্য দিয়ে। বিরোধী দলগুলোর সাংসদরা SIR এবং নির্বাচনী সংস্কার-সহ বিভিন্ন ইস্যুতে সরকারের প্রবল সমালোচনায় সরব হয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা সংসদ ভবন প্রাঙ্গণে SIR-এর বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং নির্বাচনী সংস্কার নিয়ে হাউসে আলোচনার দাবি জানান।
এদিন কংগ্রেস-সহ অন্যান্যদের সঙ্গে বিক্ষোভে সামিল ছিল তৃণমূলও। যা নিয়ে পাল্টা প্রবল সমালোচনায় সরব হয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন- West Bengal news live Updates: ভোটার তালিকা যাচাইয়ে আরও সতর্কতার পরামর্শ, SIR ফর্ম জমার সময় বাড়ল
এদিন অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন। তারা ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে (UT) চলমান ইসির ভোটার যাচাই অভিযানকে “পক্ষপাতমূলক ও পক্ষপাতদুষ্ট” হিসেবে উল্লেখ করে হাউসে তাৎক্ষণিক আলোচনার দাবি করেন।
কংগ্রেসের সাংসদ প্রিয়াংকা গান্ধী ভদ্রা বলেন, “আমরা রাজধানীতে দূষণ, SIR এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবি জানাচ্ছি। কেন আলোচনা হচ্ছে না তার জন্য আমাদের (বিরোধী দলকে) দায়ী করা হচ্ছে? আমরা আলোচনার জন্য বারবার দাবি জানিয়েছি।”
আরও পড়ুন-SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য
এদিন, এসআইআর ইস্যুতে অন্য দলগুলির সঙ্গে তৃণমূলের প্রতিবাদ নিয়ে বলতে গিয়ে বাংলার শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "তৃণমূল তো ভোট-ডাকাত। কবর থেকে মানুষকে এনে ভোট দিয়ে চলে যাচ্ছে। বিএলও-দের তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েত, পার্টি অফিসে ভুল তথ্য আপলোড করানো হচ্ছে। বিএলও-রা আক্রান্ত হচ্ছেন। পুরো প্রক্রিয়াটাকে ধ্বংস করার ব্যবস্থা করেছে তৃণমূল।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us