Parliament Winter Session: SIR-এর আঁচ এবার সংসদেও? শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মোদী সরকারকে কোনঠাসা করার 'মেগা প্ল্যানিং'

Parliament Winter Session: সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে SIR নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ১৪টি নতুন বিল পেশ করতে পারে বলেই সূত্রের খবর।

Parliament Winter Session: সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে SIR নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ১৪টি নতুন বিল পেশ করতে পারে বলেই সূত্রের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
সংসদের শীতকালীন অধিবেশন  SIR ইস্যু সংসদ  সর্বদলীয় বৈঠক ২০২৫  Opposition on SIR issue  BJP Government Parliament Session  BLO আত্মহত্যা বিতর্ক  Parliament Winter Session 2025  তৃণমূল কংগ্রেস সংসদ বিতর্ক  Congress demands SIR discussion  Kiren Rijiju statement  Rajnath Singh all-party meeting  14 bills Parliament session

SIR-এর আঁচ এবার সংসদেও?

Parliament Winter Session: সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ১৪টি নতুন বিল পেশ করতে পারে বলেই সূত্রের খবর। তবে অধিবেশনের শুরুতেই SIR ইস্যুতে সরকারকে কোনঠাসা করবে বিরোধীরা। রবিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি SIR নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি জানায়। সরকারের তরফে জানানো হয়েছে, সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

Advertisment

আরও পড়ুন- হুড়মুড়িয়ে কমল LPG গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কতটা সস্তা? জানলে চমকে যাবেন

সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শীতকালীন অধিবেশন মানে ঠান্ডা মাথায় কাজ করা। তিনি জানান, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বেশ কয়েকটি দল দিল্লি বোমা হামলা ও SIR ইস্যুতে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি বায়ুদূষণ, বৈদেশিক নীতি, কৃষকের সমস্যা, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো বিষয়েও বিস্তৃত আলোচনার দাবি জানানো হয়েছে।

Advertisment

এদিকে, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পর আরও আত্মবিশ্বাসী মোদী সরকার এই অধিবেশনে ১৪টি বিল সামনে আনতে চলেছে। সর্বদলীয় বৈঠকে মোট ৩৬ দলের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরেন রিজিজু ও অর্জুন রাম মেঘওয়াল বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি 

বৈঠকের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক ডেকে সরকার শুধু আনুষ্ঠানিকতা পালন করছে। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সরকার সংসদীয় ঐতিহ্য ও গণতন্ত্রকে আঘাত করছে।” শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজ্যসভায় স্লোগান নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, “বন্দে মাতরম কিংবা জয় হিন্দ-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে...যেন ব্রিটিশ শাসন চলছে।” 

এসআইআর ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে সমাজবাদী পার্টিও। তাদের রাজ্যসভার সাংসদ রাম গোপাল যাদব স্পষ্ট ভাষায় বলেন, “SIR নিয়ে আলোচনা না হলে সংসদ চলবে না।” আজ থেকেই শুরু হওয়া শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ বিল পেশ করা হবে। অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন-'৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক 

শীতকালীন অধিবেশন শুরুর আগে থেকেই তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে SIR ইস্যুতে তারা সরকারকে কোণঠাসা করবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “BLO-রা মারা যাচ্ছে। সংসদে SIR নিয়ে বিতর্ক অপরিহার্য। সরকার যদি চলতে চায়, তাহলে SIR নিয়ে আলোচনা করতে হবে।” সূত্র জানিয়েছে, ১৮তম লোকসভার ষষ্ঠ অধিবেশন ও রাজ্যসভার ২৬৯তম অধিবেশনে সরকার ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে। অর্থনৈতিক সংস্কার-সম্পর্কিত সিকিউরিটিজ মার্কেটস কোড, বিমা আইন সংশোধন, দেউলিয়া কোড সংশোধন, কর্পোরেট আইন সংশোধনসহ বেশ কয়েকটি বড় বিল আসতে পারে। পাশাপাশি মণিপুরে কার্যকর জিএসটি-সম্পর্কিত অধ্যাদেশকেও স্থায়ী আইনে রূপান্তর করা হতে পারে। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। 

আরও পড়ুন-অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি 

Indian Parliament Parliament Winter Session