Parno Mitra: পদ্ম ছেড়ে ঘাসফুলে পার্ণো মিত্র, একুশের লড়াইয়ে দাঁড়িয়ে হেরেছিলেন ৩৫ হাজারের বেশি ভোটে

Parno Mitra joins TMC: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক যাত্রা শুরু তাঁর।

Parno Mitra joins TMC: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক যাত্রা শুরু তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
Parno Mitra joins TMC,  Parno Mitra quits BJP  ,Actress Parno Mitra politics  ,TMC new joining 2026  ,West Bengal Assembly Election 2026,  Baranagar Assembly constituency,  Mamata Banerjee TMC  ,BJP to TMC switch  ,Political defection West Bengal,  Bengali actress in politics,পার্ণো মিত্র তৃণমূলে যোগ,  পার্ণো মিত্র বিজেপি ছাড়লেন,  অভিনেত্রী পার্ণো মিত্র রাজনীতি,  তৃণমূল কংগ্রেসে পার্ণো মিত্র,  ২০২৬ বিধানসভা ভোট,  বরানগর বিধানসভা কেন্দ্র  ,পার্ণো মিত্র তাপস রায়  ,মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল  ,ভোটের আগে রাজনৈতিক দলবদল  ,পশ্চিমবঙ্গ রাজনৈতিক খবর

Parno Mitra joins TMC: তৃণমূলে যোগ দিলেন পার্ণো মিত্র।

Parno Mitra joins TMC: বিধানসভা ভোটের আগে ফের বাংলায় দলবদলের চেনা ছবি। এবার BJP ছেড়ে তৃণমূলে টলিউডজ তারকা পার্ণো মিত্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্ণো যোগ দিয়েছেন তৃণমূলে। ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। একুশের বিধানসভা নির্বাচনেও কলকাতার বরানগর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। তবে সেবার শিকে ছেঁড়েনি। সেই সময়ে তৃণমূল নেতা তাপস রায়ের কাছে হেরে গিয়েছিলেন তিনি। তাপস রায় পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দেন। এবার পার্ণো এলেন জোড়াফুলে।

Advertisment

পার্ণো মিত্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়েছিলেন। তবে তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে তিনি প্রায় ৩৫,১৪৭ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। 

আরও পড়ুন- '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু

শুক্রবার তৃণমূলে যোগদানের পরে পার্ণো মিত্র তার আগের রাজনৈতিক সিদ্ধান্তকে ভুল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “বিজেপিতে যোগদান করা আমার জন্য একটি ভুল ছিল। সেই ভুল সংশোধনের সময় এসেছে।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগদান করা আমার জন্য খুবই আনন্দের দিন। ৬ বছর আগে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু সবকিছু ঠিক মতো হয়নি। এটি একটি ভুল এবং সেই ভুল সংশোধনের সময় এসেছে।”

আরও পড়ুন-Bangladesh News: নৈরাজ্যের বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক, দীপু দাসের পর পিটিয়ে হত্যা অমৃত মণ্ডলকে

এদিকে, পার্ণোর এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে জোরদার চর্চা এনে দিয়েছে। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করতে পারে অভিনেত্রীকে? বিষয়টি এত তাড়াতাড়ি স্পষ্ট না হলেও ইঙ্গিত কিন্তু রয়েইছে। এর আগে টলিউড থেকে জোড়াফুলে নাম লেখানো অভিনেতা-অভিনেত্রীদের একটি বড় অংশকে হয় বিধায়ক নয়তো সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পার্ণোর ক্ষেত্রেও তেমন কিছু ঘটে কিনা তা সময়ই বলবে।

আরও পড়ুন-Indian Railway Fare Hike: আজ থেকে ট্রেন যাত্রা আরও ব্যয়বহুল, টিকিট বুক করার আগে জানুন পকেটে কতটা বাড়তি চাপ পড়বে?

tmc bjp Parno Mitra joins TMC Parno Mitra quits BJP TMC new joining 2026 Actress Parno Mitra politics