/indian-express-bangla/media/media_files/2025/11/11/partha-2025-11-11-16-25-38.jpg)
Partha Chatterjee bail: নাকতলার বাড়িতে ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়। এক্সপ্রেস ফটো।
Partha Chatterjee bail: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং SSC নিয়োগ দুর্নীতি মামলার মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় অবশেষে বাড়ি ফিরেছেন। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি দক্ষিণ কলকাতার নাকতলা বাড়িতে পৌঁছেছেন। তার জেল মুক্তি নিয়ে আগে কিছুটা সংশয় ছিল, কারণ গত একাধিক মাস ধরে তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। আদালতের গ্রিন সিগন্যাল পাওয়ার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন।
পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ২০২২ সালে ইডি গ্রেফতার করেছিল। তখন স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাদের ঠিকানা থেকে নগদ অর্থ এবং সোনার গয়না বাজেয়াপ্ত হয়। পরবর্তীতে CBI-ও দুর্নীতি মামলায় তদন্ত নেমে পার্থকে গ্রেফতার করে।
২০২২ সালের গ্রেফতারির পর থেকে পার্থ চট্টোপাধ্যায় জেল এবং হাসপাতালের মধ্যে কাটিয়েছেন। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন বারবার শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই সময়ে তিনি বারবার জামিনের আবেদন করেন। প্রথমে ইডি মামলায় সুপ্রিম কোর্ট থেকে এবং পরে নিম্ন আদালত থেকে তিনি জামিন পান। তবে সিবিআই মামলার কারণে তার জেল মুক্তি বিলম্বিত হয়।
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেতে, তিনটি মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হতে হবে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত সোমবারই ওই মামলায় অষ্টম সাক্ষীকে তদন্ত শেষে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপর আদালতের নির্দেশে তার জেল মুক্তি কার্যকর করা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us