Partha Chatterjee: “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee interview: দীর্ঘ সাড়ে তিন বছর পর মুক্তি পেয়ে ফের রাজনীতিতে ফিরতে প্রস্তুত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমের বাসিন্দাদের ঘরে-ঘরে পৌঁছে নিজের নির্দোষতা প্রমাণে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

Partha Chatterjee interview: দীর্ঘ সাড়ে তিন বছর পর মুক্তি পেয়ে ফের রাজনীতিতে ফিরতে প্রস্তুত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমের বাসিন্দাদের ঘরে-ঘরে পৌঁছে নিজের নির্দোষতা প্রমাণে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Partha Chattopadhyay bail warning  ,Former West Bengal Education Minister,  Court summons Partha Chattopadhyay  ,ED corruption case,  Partha Chattopadhyay absent court  ,High Court bail West Bengal,  Bail cancellation warning,  Legal news West Bengal,  Partha Chattopadhyay latest news,  Court hearing Partha Chattopadhyay,পার্থ চট্টোপাধ্যায় জামিন  ,প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  ,আদালতে হাজিরা  ,নিয়োগ দুর্নীতি মামলা  ,জামিন বাতিল হুঁশিয়ারি,  ইডি মামলা  ,পশ্চিমবঙ্গ আদালতের খবর  ,আদালতে অনুপস্থিতি  ,পার্থ চট্টোপাধ্যায় নিউজ,  আদালত শুনানি

Partha Chatterjee: ফের পুরোদমে রাজনীতিতেও নামতে চান পার্থ চট্টোপাধ্যায়।

TMC-Partha Chatterjee: দীর্ঘ সাড়ে তিন বছরের বন্দি জীবনের পর অবশেষে মুক্তি পেয়ে নাকতলার বাড়িতে ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মুক্তি পাওয়ার পর বুধবার টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি। সেই সঙ্গে SIR নিয়েও মুখ খুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Advertisment

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি তো বৈধ ভোটার, তাহলে আমি কেন সহযোগিতা করব না? আমি তিন বছর কাগজ পড়িনি, টিভি দেখিনি। এখনও শারীরিক, মানসিক দিক থেকে পুরোপুরি আগের অবস্থায় ফিরতে পারিনি। তবে কর্মযজ্ঞে ফেরার চেষ্টা করছি। কাল সারারাত ঘুমোতে পারিনি। আমার ভাই ও ভাইয়ের মেয়েরা এসেছিল, ওদের সঙ্গে যতটা পেরেছি গল্প করেছি।”

আরও পড়ুন- West Bengal News Live Updates: চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?

Advertisment

তিনি আরও বলেন, “সোনা গলানোর চেষ্টা করলে খাঁটি সোনা তো গলে না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি বিষয়ে মন্তব্য করব না। বিচারালয়েই বিচার পাব, সত্যের জয় একদিন হবেই।” বেহালা পশ্চিমের বিধায়ক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার আবারও নিজের কেন্দ্রে গিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চান তিনি।

আরও পড়ুন-Weekend Getaway: কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

 “আমি মানুষের প্রতি দায়বদ্ধ। ২৫ বছর মানুষ আমাকে জিতিয়েছে। তাদের কাছেই বিচার চাইব। গণতন্ত্রে গণদেবতার কাছে বিচারের দাবি জানাব। প্রয়োজনে অটো নিয়ে ঘুরব। আমি অসৎ নই, আমি নির্দোষ। আমি দলনেত্রীর প্রতি আস্থাশীল,” — বলেন পার্থ বাবু।

আরও পড়ুন-SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

এছাড়াও SIR (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়েও মত দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ভোটার তালিকা সংশোধনে সহযোগিতা করতে তিনি সদা প্রস্তুত। বর্তমানে বাড়িতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে সূত্রের খবর — খুব শিগগিরই বেহালার ঘরে ঘরে দেখা মিলতে পারে তাঁর। তৃণমূলের একদা প্রভাবশালী এই নেতার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুন-Partha Chatterjee: 'অনেক অভিযুক্তদের পাশে দল থেকেছে, আমার পাশে নয় কেন?', মমতাকে চিঠি অভিমানী পার্থর

tmc kolkata news Mamata Banerjee partha chatterjee west bengal latest news SIR