/indian-express-bangla/media/media_files/2025/11/12/partha-chatterjee-statement-after-release-teachers-recruitment-scam-2025-11-12-18-14-48.jpg)
'আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না'?
partha chatterjee: “আমার বিশ্বস্ততাই আজ আমার সর্বনাশের কারণ”। জেল থেকে বেরিয়েই 'বোমা' ফাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি এদিন নাম না করে দলেরই একাংশের নেতাকে নিশানা করে বলেন, 'যার বউ আছে তার দুটো বান্ধবী থাকতে পারে, আর আমার তো বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারে না'। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "দিদিমণি খবর রাখেন না, তা নয়! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক'টা বদল হল, আর ক'টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।”
জেল থেকে মুক্তি পাওয়ার একদিন পরেই মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা একসময়ের দাপুটে তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরেরও বেশি সময় জেল খাটার পর মুক্তি পেয়েই তিনি বলেন, “আমার ভাগ্যের জন্য দায়ী আমার বিশ্বস্ততা।” বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থবাবু এই মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে।
জামিনে মুক্তি পাওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায় ‘দুয়ারে বিধায়ক’ নামে একটি উদ্যোগ শুরু করেছেন, যার মাধ্যমে তিনি নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন। তিনি একটি খোলা চিঠিতে লিখেছেন, “আমি কার কাছ থেকে চাকরির বিনিময়ে টাকা নিয়েছি? যদি কেউ আমার নামে টাকা নিয়ে থাকে, প্রমাণসহ আমাকে জানান’,আমি ব্যবস্থা নেব।”
পার্থবাবু আরও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি “ভিত্তিহীন” এবং “রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত”। তিনি বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ আমার সততা নিয়ে প্রশ্ন তোলেনি। যারা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে, তারা সামাজিক অপরাধ করেছে।”
অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই পার্থবাবু বলেন, “অনেকের স্ত্রী থাকতেও দুটো বান্ধবী রয়েছে, আমার তো স্ত্রী নেই, যদি একজন বান্ধবী থাকে তাতে দোষ কোথায়?” — এই মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ২০২২ সালে গ্রেফতারের পর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কোন নিয়মে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন, “আমি এখনও দিদির নেতৃত্বেই বিশ্বাসী, কিন্তু কিছু প্রশ্নের উত্তর চাই।”
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তৃণমূলের টিকিটে ফের ভোটে লড়তে পারবেন পার্থ চট্টোপাধ্যায়? এটা এখন লাখ টাকার প্রশ্ন। এর মাঝেউ নিজের কেন্দ্রের জনগণের উদ্দেশে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বেহালা পশ্চিমের মানুষ আমাকে পাঁচবার জিতিয়েছেন। তাঁদের কাছেই আমি ফিরে, তাঁদের কাছেই আমি ন্যায় চাইব।” একই সঙ্গে বিপুল পরিমাণ নগদ উদ্ধারকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, "আমার বাড়ি থেকে তো টাকা পাওয়া যায়নি। যার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সে বলবে"।
দীর্ঘ সাড়ে তিন বছরের কারাবাসের পর মুক্তি পেয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চিঠি লিখলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেখা ওই চিঠিতে তিনি নিজের দল থেকে সাময়িক বরখাস্ত হওয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। চিঠির একটি কপি তিনি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও। প্রায় তিন বছর তিন মাস ধরে তিনি ছিলেন বিচারবিভাগীয় হেফাজতে। মুক্তির পরেই তাঁর একের পর এক বিস্ফোরক মন্তব্যে নড়েচড়ে বসেছে রাজ্যের রাজনৈতিক মহল। এখন দেখার, দলীয় নেতৃত্ব তাঁর চিঠির জবাব দেয় কি না।
এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন–বৈশাখীকে দেখাতে পারেন!” প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পার্থবাবু সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি অসৎ নই, আমি নির্দোষ। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারালয়েই বিচার পাব, সত্যের জয় একদিন হবেই।”
আরও পড়ুন- পাকিস্তানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, জৈব অস্ত্রে ভারতে গণহত্যার ছক? বিরাট সতর্ক কেন্দ্র
চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?
“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়
কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us