Partha Chattopadhyay: বিচারকের তোপে জামিন ঝুঁকিতে, পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করল আদালত

Partha Chatterjee: মামলার শুনানিতে সশরীরে হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন। আদালতে অনুপস্থিতির কারণ নিয়ে প্রশ্ন, পরবর্তী তারিখে হাজিরার আশ্বাস আইনজীবীদের।

Partha Chatterjee: মামলার শুনানিতে সশরীরে হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন। আদালতে অনুপস্থিতির কারণ নিয়ে প্রশ্ন, পরবর্তী তারিখে হাজিরার আশ্বাস আইনজীবীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Partha Chattopadhyay bail warning  ,Former West Bengal Education Minister,  Court summons Partha Chattopadhyay  ,ED corruption case,  Partha Chattopadhyay absent court  ,High Court bail West Bengal,  Bail cancellation warning,  Legal news West Bengal,  Partha Chattopadhyay latest news,  Court hearing Partha Chattopadhyay,পার্থ চট্টোপাধ্যায় জামিন  ,প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  ,আদালতে হাজিরা  ,নিয়োগ দুর্নীতি মামলা  ,জামিন বাতিল হুঁশিয়ারি,  ইডি মামলা  ,পশ্চিমবঙ্গ আদালতের খবর  ,আদালতে অনুপস্থিতি  ,পার্থ চট্টোপাধ্যায় নিউজ,  আদালত শুনানি

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বিচারক শুভেন্দু সাহা। বুধবার ইডির বিশেষ আদালতে তাঁর সশরীর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি না আসায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারক। চিকিৎসকের তরফে বেড রেস্টের কোনও সুপারিশ না থাকলেও কেন তিনি আদালতে উপস্থিত হননি, সেই প্রশ্নও তোলেন বিচারক।

Advertisment

আদালতে পার্থ চট্টোপাধ্যায় হাজির না হওয়ায় বিচারক প্রথমেই জানতে চান, আদৌ কি চিকিৎসক তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন? আইনজীবীরা অসুস্থতার কারণ ব্যাখ্যা করলেও বিচারক তা সহজভাবে নেননি। উলটে সতর্ক করে জানান, চাইলে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করে দিতে পারেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মৃতের চোখ খুবলে খেল ইঁদুর? নাকি সরকারি হাসপাতালে সক্রিয় অঙ্গ পাচার চক্র? জানতে শুরু তদন্ত

Advertisment

বিচারকের মন্তব্য শুনে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আশ্বস্ত করেন যে, আগামী নির্দিষ্ট তারিখে তাঁদের মক্কেল সশরীরে আদালতে হাজির হবেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতির একটি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন মঞ্জুর করে। বহু মামলায় আগেই জামিন পেলেও প্রাথমিক শিক্ষকের নিয়োগের একটি মামলায় জামিন না মেলায় তিনি কারাগারে থাকছিলেন। উচ্চ আদালতে সেই মামলার জামিন মঞ্জুর হওয়ার পর বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। 

আরও পড়ুন-কলকাতার ল' কলেজে ছাত্রীকে ধর্ষণ, 'মামলা তুলে নিতে চাপ', অভিযোগ নির্যাতিতার বাবার

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি এখনও বহালই রয়েছে। সেই কারণেই প্রতি হাজিরার গুরুত্ব অত্যন্ত বেশি। বুধবারের ঘরোয়া হাজিরা আদালতে মেনে নেওয়া হয়নি, এবং বিচারকের কড়া হুঁশিয়ারিতে ফের চাপে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন-West Bengal Weather Updates: সাগরে চোখরাঙানি সেনিয়ারের! বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

kolkata news partha chatterjee WB SSC Scam west bengal latest news