/indian-express-bangla/media/media_files/2025/11/20/fire-2025-11-20-14-42-16.jpg)
Patharpratima violence: পাথরপ্রতিমায় বেনজির দুষ্কৃতী তাণ্ডব।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভা এলাকার দুর্গা গোবিন্দপুরে একদল দুষ্কৃতীর বেনজির তাণ্ডবে চরম উত্তেজনা ছড়িয়েছে। গতকাল গভীর রাতে হঠাৎই এলাকায় ঢুকে পড়ে দুষ্কৃতীদের একটি বড় দল। তারপরই শুরু হয় লাগামছাড়া তাণ্ডব।
স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকটি গোয়াল ঘরেও আগুন লাগানো হয়, যার ফলে অগ্নিদগ্ধ হয়ে কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, এলাকায় রাখা বহু মোটরবাইক ও স্থানীয় বিডিও-র গাড়িতেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।
খবর পেয়ে রাতেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাতভর তাণ্ডব চলার পর সোমবার সকাল থেকেই এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। তিনি দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দারাও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের দাবি তোলেন।
বিধায়ক সমীর জানা বলেন, “এটি কোনও একজনের পক্ষে করা সম্ভব নয়। পুরো একটি গ্যাং পরিকল্পিতভাবে একাধিক বাড়িতে হামলা চালিয়েছে। বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতীরা চুরি-ডাকাতি করে বেড়ায়। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতেই হবে।” ঘটনায় এলাকায় টহল বাড়িয়েছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us