Weekend Getaway: কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

sea beach near Kolkata: কলকাতার একদম কাছে নতুন এই সমুদ্র সৈকত আবিষ্কার হয়েছে। এই অফবিট সমুদ্র পাড় এখন পর্যটকদের নতুন আকর্ষণ। সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার জন্য এটি হয়ে উঠছে কলকাতাবাসীর নতুন প্রিয় গন্তব্য।

sea beach near Kolkata: কলকাতার একদম কাছে নতুন এই সমুদ্র সৈকত আবিষ্কার হয়েছে। এই অফবিট সমুদ্র পাড় এখন পর্যটকদের নতুন আকর্ষণ। সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার জন্য এটি হয়ে উঠছে কলকাতাবাসীর নতুন প্রিয় গন্তব্য।

author-image
Nilotpal Sil
New Update
Patibunia beach, new sea beach near Kolkata, South 24 Parganas tourism, Namkhana beach, offbeat sea beach Bengal, weekend getaway, Patibunia tourist spot, weekend destination near Kolkata,পাতিবুনিয়া সৈকত, কলকাতার কাছে নতুন সৈকত, নামখানা পর্যটন, দক্ষিণ ২৪ পরগনা সমুদ্র সৈকত, অফবিট বিচ, চিনাই নদী, পাতিবুনিয়া ভ্রমণ, নতুন বিচ স্পট

offbeat sea beach: ঝটিকা সফরে বেড়িয়ে আসুন অপূর্ব সমুদ্র পাড় থেকে। (এই ছবিটি AI দ্বারা নির্মিত)।

weekend destination near Kolkata: কলকাতার কাছেই খুলে গিয়েছে এক নতুন পর্যটন সম্ভাবনার দরজা। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত পাতিবুনিয়া এখন রাজ্যের পর্যটন মানচিত্রে এক নতুন সংযোজন। চিনাই নদীর উপকূলে অবস্থিত এই নির্জন ও মনোরম জায়গাটি ধীরে ধীরে রূপ নিচ্ছে এক শান্ত, প্রাকৃতিক সমুদ্র সৈকতে, যেখানে ইতিমধ্যেই শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা।

Advertisment

পাতিবুনিয়ার অন্যতম বিশেষত্ব হল এর অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য্য ও অসাধারণ এক নিস্তব্ধতা। কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি নামখানা থেকে সহজেই পৌঁছনো যায়।

আরও পড়ুন- Weekend Getaway: আজ যান চাইলে কালই ফিরুন! কলকাতার কাছেই অপূর্ব এই জায়গা পর্যটকদের মন কাড়ছে

Advertisment

এখানকার চিনাই নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে এক মনোরম মোহনায়, যা সূর্যাস্তের সময় অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। এই গ্রামের আশেপাশে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভের বন, নানা প্রজাতির পাখি ও কাঁকড়ার আনাগোনা— যা প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে একটা স্বপ্নের জায়গার মতো।

আরও পড়ুন- offbeat beaches:কলকাতার কাছেই ফাটাফাটি চোখ ধাঁধানো ৫ অফবিট সি-বিচ! এই বর্ষায় ঢুঁ মারবেন নাকি?

স্থানীয় প্রশাসনের তরফে জানা গেছে, পাতিবুনিয়াকে ঘিরে পর্যটন  অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা চলছে। সাগর পাড়ের এই এলাকায় ছোট গেস্ট হাউস, নৌ-ভ্রমণ, পাখি দেখা ও নদীর ধারে সাইকেল রাইডের মতো কর্মকাণ্ড শিগগিরই চালু হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের পর্যটন দফতরও এই নতুন সমুদ্র সৈকতকে “ইকো-ট্যুরিজম” কেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তা-ভাবনা করছে।

আরও পড়ুন- Travel: বাড়ি ফিরতে মনই চাইবে না! বাংলার এই পাহাড়ি গ্রামের নৈঃস্বর্গিক পরিবেশের প্রেমে পড়ে যাবেন!

স্থানীয় মানুষও এই উদ্যোগে আশাবাদী। তাঁদের মতে, পাতিবুনিয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠলে এলাকার অর্থনৈতিক উন্নতি হবে। মৎস্যজীবী গ্রাম হিসেবে পরিচিত এই অঞ্চলের মানুষ পর্যটন নির্ভর নতুন জীবিকার সুযোগ পেতে পারেন। বাইরের নাগরিকদের জন্য পাতিবুনিয়া হতে পারে সপ্তাহান্তের এক নতুন গন্তব্য — যেখানে ভিড়ভাট্টা থেকে দূরে, প্রকৃতির সান্নিধ্যে কাটানো যাবে কয়েকটা শান্ত মুহূর্ত।

West Bengal News Weekend Trip Sea Beach Near Kolkata Weekend Getaway South 24 Parganas news Patibunia beach weekend destination near Kolkata