/indian-express-bangla/media/media_files/2026/02/05/old-2026-02-05-13-14-40.jpg)
Da case Verdict: বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের।
West Bengal DA Verdict: "ডিএ মামলায় বড় আপডেট! কেবল কর্মরতরাই নন, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ টাকা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। আগামী ৩১শে মার্চের মধ্যে টাকা মেটানোর ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট। বাকি ৭৫ শতাংশের জন্য গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি। জানুন বিস্তারিত।
রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলায় বৃহস্পতিবার এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে দিয়েছে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর এই নির্দেশের আওতাভুক্ত হচ্ছেন রাজ্যের ১২ লক্ষ কর্মরত কর্মচারীর পাশাপাশি পেনশনভোগীরাও। অর্থাৎ, অবসরপ্রাপ্ত কর্মীরাও তাঁদের বকেয়া পাওনার ২৫ শতাংশ নির্দিষ্ট সময়ের মধ্যেই হাতে পাবেন।
বকেয়া ডিএ-র এই টাকা রাজ্যের সমস্ত স্থায়ী সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বরাদ্দ।২৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য রাজ্যকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে, 'রোপা' (ROPA) রুল অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের একটি আইনসিদ্ধ অধিকার, এটি সরকারের কোনও দয়া বা অনুদান নয়।
বাকি ৭৫ শতাংশের ভবিষ্যৎ কী?
বকেয়া ডিএ-র সিংহভাগ অর্থাৎ বাকি ৭৫ শতাংশ কীভাবে মেটানো হবে, তা নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের একটি কমিটি তৈরি হবে, যেখানে থাকবেন CAG (ক্যাগ)-এর প্রতিনিধিও। এই ৭৫ শতাংশ টাকা কতগুলি কিস্তিতে দেওয়া সম্ভব এবং তা মেটানোর সঠিক রূপরেখা কী হবে, তা পর্যালোচনা করে সুপারিশ করবে এই কমিটি।
আদালতের এই রায়ে পেনশনভোগীদের অন্তর্ভুক্ত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক, যাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য পাওনার অপেক্ষায় ছিলেন, তাঁরা বড়সড় আর্থিক স্বস্তি পেতে চলেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us